স্কুলছাত্রকে গলাকেটে হত্যা: প্রতিবন্ধী বাবার পাশে দাঁড়াল টাঙ্গাইলের জেলা প্রশাসক
অভাব-অনটনের সংসারে পড়াশোনার খরচ ও পরিবারকে আর্থিক সহযোগিতা করতে প্রতিবন্ধী বাবার অটোভ্যান নিয়ে বাড়তি আয়-রোজগারের আশায় বের হওয়া টাঙ্গাইলের ভূঞাপুরে জাহিদুল ইসলাম (১৪) নামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রকে গলাকেটে নির্মমভাবে হত্যার ঘটনায় সেই অসহায় পরিবারের পাঁশে দাঁড়ালেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
বুধবার (১০ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। এরআগে মঙ্গলবার দিনব্যাপি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠানে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর গ্রামে জাহিদুল ইসলামের প্রতিবন্ধী বাবা সুজন তালুকদারের হাতে অটোভ্যানের চাবি তুলে দেন।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন- জাহিদুল নামে স্কুলছাত্রের বাবা প্রতিবন্ধী ও পরিবারটি দরিদ্র । বাড়তি আয়ের আশায় অটোভ্যান নিয়ে বের হলে দুর্বৃত্তরা কাঁচি দিয়ে তার গলা কেটে হত্যার পর অটোভ্যানটি ছিনতাই করে নেয়। এতে করে পরিবারটি আরও ক্ষতিগ্রস্থ ও মানুষিকভাবে ভেঙে পড়েন। তাই ওই অসহায় পরিবারকে একটি নতুন অটোভ্যান উপহার দেওয়া হয়েছে।
অটোভ্যান উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রমূখ।
গত ১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর-গোপালপুর সড়কের ঘাটাইলের পাঁচটিকড়ি দক্ষিণপাড়া এলাকায় একটি প্রাইমারি স্কুলের পাশে জাহিদুল ইসলামকে দুর্বৃত্তরা তার অটোভ্যান ছিনতাইয়ের পর গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে তার চাচা শামছুল ইসলাম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেন। জাহিদুল ইসলাম বলরামপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি