ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বশেমুরকৃবি'তে চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে ১৩ মে


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১০-৫-২০২৩ দুপুর ৪:৩৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ মে। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এর অনুশাসনে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় বিজ্ঞান একাডেমির সম্মানিত ফেলো এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রাজস্থানের বিরলা ইনস্টিটিউট অব টেকনোলজি এন্ড সায়েন্স এর সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শৌভিক ভট্টাচার্য্য।
 
আসন্ন চতুর্থ সমাবর্তনে মোট ১ হাজার ৩০০ জন গ্র্যাজুয়েট ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমাবর্তনের বর্ণিল সাজে সজ্জ্বিত হয়েছে। সমাবর্তন ঘিরে গ্র্যাজুয়েটবৃন্দ'সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা ১৫ মিনিটে অতিথিবৃন্দ ও গ্র্যাজুয়েটগণের আসন গ্রহণ, শোভাযাত্রা সহকারে সমাবর্তন ভেন্যুতে প্রবেশ সকাল ১১ টায়। উপাচার্যের স্বাগত বক্তব্য প্রদান সকাল-১১ টা ১৫ মিনিটে। 
 
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। 
 
উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ গিয়াস উদ্দিন সমাবর্তন আয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সমাবর্তন অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন। উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা