ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

তজুমদ্দিনের মেঘনায় ইলিশের আকাল


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২১ দুপুর ৩:৫৯

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনায় ইলিশের ভরা মৌসুম চললেও চলছে ইলিশের আকাল। মৌসুমের তিন মাস শেষ হলেও কাঙ্ক্ষিত ইলিশ মাছ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন জেলেরা। এ কারণে অনেক জেলে মহাজনের দাদন ও এনজিওর ঋণের কিস্তির ভয়ে নিজ এলাকা ত্যাগ করে পালিয়ে বেড়াচ্ছেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকায় ইলিশ শিকার করে জীবিকা নির্বাহ করেন উপজেলার প্রায় ২০ হাজার জেলে। বছরের এপ্রিল মাস থেকে পুরোদমে ইলিশের মৌসুম শুরু হওয়ায় অনেক জেলে মহাজনের কাছ থেকে দাদন এবং এনজিও থেকে ঋণ নিয়ে নতুন নৌকা এবং জাল কিনে নদীতে ইলিশ ধরার পূর্ণ প্রস্তুতি নিয়ে নদীতে নামেন। কিন্তু দলবেঁধে মাছ ধরতে নদীতে গিয়ে দিন-রাত জাল ফেলে মাত্র ৫-১০টি ইলিশ নিয়ে হতাশ হয়ে জেলেদের ঘরে ফিরতে হয়। এই মাছ বিক্রি করে এনজিওর ঋণ ও মহাজনের দাদনের টাকা পরিশোধ তো দূরের কথা, নদীতে যেতে ইঞ্জিনের জন্য ক্রয় করা ডিজেলের দামও হয় না, যে কারণে দোকান থেকে চাল, ডাল, মরিচ ও তেল কিনে টাকা দিতে না পারায় দোকানদারও নিত্যপ্রয়োজনীয় মালামল দিচ্ছে না।

শশীগঞ্জ স্লুইসঘাট এলাকার জেলে কবির মাঝি, ভুট্টো মাঝি, জাহাঙ্গীর মাঝিসহ অনেকে জানান, নদীতে মাছ নেই। দিন-রাত জাল ফেলে ৫-১০টি মাছ পাই। তা বিক্রি করে যে টাকা হয় তাতে ডিজেলের দাম হয় না। তারপরও পোলাপান নিয়ে অনেক কষ্টে সংসার চলে। ইলিশের সিজন যতই শেষ হয়ে আসছে চিন্তা ততই বাড়ছে। কারণ নদীতে মাছ না থাকায় পোলাপান ও পরিবারের জন্য কিছুই করতে পারছি না, এটা অনেক কষ্টের।

মৎস্য আড়তদার জাহাঙ্গীর বলেন, দৈনিক এক থেকে দেড় হাজার টাকার বাজার নিয়ে জেলেরা নদীতে মাছ ধরতে যায়। রাত-দিন জাল ফেলে মাছ পায় পাঁচ থেকে দশটি। তা বিক্রি করে যে টাকা পায় তাতে দোকানের মালামালের টাকা দিলে আর জেলেদের তেমন একটা টাকা থাকে না। এ কারণে জেলেরা পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন।

শশীগঞ্জ ঘাটের আড়তদার সমিতির সভাপতি আবুল হাসেম মহাজন বলেন, সিজনের তিনমাস চলে গেলেও যে আশায় আমরা জেলেদের দাদন দিয়েছি নদীতে গিয়ে জেলেরা সে অনুযায়ী মাছ পাচ্ছে না। যে কারণে উপজেলার প্রায় ২০০ মৎস্য আড়তদার এক রকমের মানবেতর জীবনযাপন করছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমির হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে নদীতে তেমন মাছ ধরা পড়ছে না। ইলিশ হলো গভীর পানির মাছ, তাই দিন দিন নদীর গভীরতা কমে যাওয়ায় ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল চলছে। ঝড়-বৃষ্টি হলে মাছে বাড়তে পারে বলে আশা তার।

এমএসএম / জামান

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান

উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

‎ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ

নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন