ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বোয়ালখালীতে জনপ্রতিনিধি কাটছে সরকারী গাছ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৫-২০২৩ দুপুর ১১:৫১
রাস্তার পাশে লাগানো  সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ  স্হানীয় ইউ,পি মেম্বারে বিরুদ্ধে। উপজেলা নির্বাহী অফিসার বললেন প্রমানিত হলেই আইনগত ব্যবস্থা। বৃক্ষ নিধনে দেশে সুস্পষ্ট আইন ও বিধি থাকলেও এসব আইন ও বিধিকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে চট্টগ্রামের  বোয়ালখালী উপজেলার  শাকপুরায় দিন -দুপুরে কেটে নেয়া হচ্ছে সরকারি  রাস্তার গাছ। এসব গাছ কাটাতে   স্হানীয়  জন প্রতিনিধির  জড়িত থাকার সরাসরি  অভিযোগ করছে  এলাকাবাসী।
 
প্রত‍্যক্ষদর্শী এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানাযায়- শাকপুরা ইউনিয়নের তাজউদ্দীন সড়কের দু'পাশে অসংখ্য মূল‍্যবান ফলজ ও বনজ গাছ রয়েছে। যেগুলো জীব বৈচিত্র ও প্রাকৃতিক শোভা বর্ধনের পাশাপাশি স্হানীয় পথচারীদের শীতল  ছায়া প্রদান করে আসছে দীর্ঘদিন থেকে । কিন্তু অভিযোগ রয়েছে এলাকার এক শ্রেণির প্রভাবশালী মহল নিজেদের প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের  কারো কোন প্রকার অনুমতি ছাড়াই সড়কের এসব গাছগুলো কেটে নিচ্ছেন অনবরত। ইতিমধ্যে বেশ কিছু গাছ কেটে নিয়েছেন তারা। স্হানীয়দের পক্ষ হতে এমন অভিযোগ পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার  সরেজমিনে সড়কটি পরিদর্শন করে দেখা যায়- গাছের সারিতে বেশ কিছু কাটা গাছের গুঁড়ি রয়েছে । আবার এক জায়গায় দেখা যায়, বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে। কিছু কাটা গাছ এবরো -থেবরো ভাবে সড়কের পাশেই পড়ে আছে। এসময় স্হানীয়রা এ প্রতিবেদকে জানান এ কাজে এলাকার  মেম্বার- জড়িত। তাদের ইন্দন ছাড়া সরকারি গাছ কাটার সাহস অন‍্য কারো নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এসব এলাকাবাসীর অভিযোগ  এইতো গত সপ্তাহে স্হানীয় মেম্বারের লোকজন বেশ কিছু গাছ কেটে নেয়ার সময় এলাকাবাসীর বাধা পেয়ে কর্তনকৃত এ গাছগুলো ফেলে চলে যান। বিষয়টা স্বীকার করে স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফ বলেন, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানতাম না।   স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ফোন পেয়ে আমি বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক আমি  ইউনিয়ন পরিষদের দফাদার ও গ্রাম পুলিশ পাঠিয়ে গাছ কাটা বন্ধ করি। তবে আমি জানার আগেই বেশ কিছু  গাছ কেটে ফেলেন তারা । কাটা কিছু গাছ আমার জিম্মায় রয়েছে। এখন ইউএনও স্যারের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। স্হানীয় ইউ পি সদস‍্য সাদেক হোসেন  এলাকাবাসীর  অভিযোগ অস্বীকার করে  বলেন - চেয়ারম্যান ও সচিবের দুর্নীতির বিরুদ্ধে আমরা সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে তারা আমাকে ফাঁসানোর কু-মতলবে এসব রটাচ্ছেন। আসলে এসব গাছ কাটার ব‍্যাপারে আমি কিছুই জানিনা, কারা কাটছে আমি জানি না, আপনার এলাকায় সরকারি গাছ কাটছে আপনি জানেন না তা কি করে হয়, এমন প্রশ্নে থমকে যান তিনি। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মোহাম্মদ মামুন বলেন সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটার কোনো সুযোগ নেই । আমি খোঁজ নিচ্ছি ঘটনা যদি সত‍্যি হয়ে থাকে তবে দোষীদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ