ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কোর্টের রায়ে বাদ্যযন্ত্র বাজিয়ে জমি দখল


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ১২-৫-২০২৩ দুপুর ১১:৫২
জামালপুরের সরিষাবাড়ীতে কোর্টের রায় পেয়ে এডিল্যান্ডের উপস্থিতিতে ঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে জমি দখল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টা সময় পৌরসভাস্থিত বাউসি বাজার সংলগ্ন বাঙ্গালী মৌজার অর্ন্তগত বাঙ্গালী পাড়া মৃত সাহেদ আলী মন্ডলের ছেলে মামলার বাদী হাছেন আলী মন্ডলের ৩৭ শতাংশ জমি দখল করা হয়। এ সময় স্থানীয় অনেক নারী পুরুষ ও হাছেন আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্রে জানা যায়, ১৯৮৭ইং সালে হাছেন আলী মন্ডল দুই দফায় মৃত মেহের আলী শেখের স্ত্রী ও দুই কণ্যার নিকট হতে ৩৭ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলেন। হাছেন আলী মন্ডলের ক্রয়কৃত দখলী জমিতে কুটুরিয়া গ্রামের জুলহাস আলী গং মালিকানা দাবী করে জমি জোর দখলের চেষ্টা চালায়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে বিবদমান অবস্থার সৃষ্টি হয়। ঝামেলা এড়াতে হাছেন আলী মন্ডল কোর্টে মামলা রজু করে। মিস পিটিশন মামলা নং ৩৫১/২০১৮ইং। ধারা ফৌজদারী কার্যবিধি ১৪৫। দীর্ঘদিন  যাচাই বাছাই আলোচনা পর্যালোচনা ও যুর্ক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত মামলার বাদী হাছেন আলীর পক্ষে রায় ঘোষণা করেন এবং এসিল্যান্ড সরিষাবাড়ীকে বাদ্যযন্ত্র সমেত হাছেন আলীর জমি দখল ও মালিকানা বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন। এসিল্যান্ড ১১মে বৃহস্পতিবার পুলিশ ফোর্সসহ জমিতে উপস্থিত হয়ে হাছেন আলীর জমির দখল ও মালিকানা বুঝিয়ে দেন। এ সময় মামলায় রায়ে ডিগ্রীপ্রাপ্ত ভূমির চার কোণায় লাঠির আগায় লাল নিশান টানিয়ে দেয়া হয়। 

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান