মাচায় রং-বে রংয়ের তরমুজ
জয়পুরহাটের পাঁচবিবির কৃষকরা স্বল্প সময় স্বল্প খরচ কিন্ত লাভ বেশী এ কারনে ধান পাট গম আলু সরিষা ও সবজি চাষের পাশাপাশি তরমুজ চাষে এগিয়ে আসছেন। তরমুজ চাষে সার, কীটনাশক ও শ্রমিক খরচ অন্য সবজি চাষের চেয়ে তুলনামুলক কম। আগের দিনে যদিও তরমুজ গাছগুলো ডাল-পালা জমিতেই ছড়িয়ে ছিটিয়ে যেত আর ডগায় ছোট বড় ফল ধরত। এখন লাইলন সুতা, জিআই তার এবং বাঁেশর খুটির (ঝাংলা) মাচায় তরমুজ চাষ করা হচ্ছে। মালচিন পলি ও মাচার ব্যবহার অনেক উপকার পায় বলেন, একাধিক তরমুজ চাষী। অতিরিক্ত বৃষ্টির পানি জমিতে থাকলে জমির তরমুজ দাগ ধরে ও পঁচে যায় কিন্ত মাচায় এমন হয়না। পঁচা ও দাগ ধরা কৃষকের যেকোন ফসল বাজারে বিক্রয়ে দাম কম পাওয়া যায়। উপজেলা কৃষি অফিসের পাশাপাশি জাকস ফাউন্ডেশন সহ বিভিন্ন সংস্থা কৃষকদের তরমুজ চাষে পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা দিচ্ছেন।
উপজেলার বহরমপুর গ্রামের কৃষক রশিদুল ইসলাম সবমিলে ৪৫’হাজার টাকা খরচে ১ বিঘা জমিতে তরমুজ চাষ করেন। ঝাংলার নিচে বিভিন্ন রংয়ের হাজার হাজার তরমুজ ঝুলছে। সে জমির তরমুজ পাইকারী দরে প্রায় পোনে ২’লক্ষ টাকা বিক্রয় করেন। আয়মারসুলরপুর ইউপির জয়দেবপুর গ্রামের উত্তম বর্মণ নামের কৃষক বলেন, গত বছর ১ একর জমিতে বিদেশী জাতের তরমুজ চাষ করে প্রায় ৩ লক্ষ টাকা আয় করেছিলাম। এবছরও লাগায়েছি কিছুদিন পর বিক্রয় করব। তিনি আরো বলেন, বর্তমানে বাজারে তরমুজের যে দাম এই দাম যদি থাকে সব খরচ বাদে প্রায় ৫ লক্ষ টাকা লাভ করব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, উপজেলায় এবছর ২২ হেক্টর জমিতে মধুমালা, সুগারকিং, টাইগার ক্রাউন ও বাংলালিংক সহ দেশী-বিদেশী জাতের তরমুজ চাষ হয়েছে।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
Link Copied