ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে পরীক্ষা কেন্দ্র অনিয়ম কর্মকান্ডে ৩ শিক্ষক শোকজ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৩-৫-২০২৩ দুপুর ১২:৪৫
রাজশাহীর তানোর পৌর এলাকার তালন্দ এএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অনিয়ম ও ডিউটি না থাকার পরও নিজ পরীক্ষার্থী সুবিধার কারনে তিন শিক্ষক কে শোকজ করেছেন ওই কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন বলে নিশ্চিত করেন কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আলতাব হোসেন।
 
গত ১০ মে গত বুধবার অংক পরিক্ষায় অনিয়মের ঘটনা ঘটে। পরের দিন বৃহস্পতিবার তিন শিক্ষককে শোকজের নোটিশ দেওয়া হয়। ফলে শিক্ষকদের এমন অনিয়মের খবর ছড়িয়ে পড়লে শিক্ষক ও কেন্দ্র সচিব আলতাবের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন শিক্ষক মহল।
 
সংশ্লিষ্ট সুত্রে খোঁজ নিয়ে জানা গেছে, তানোর পৌর এলাকার তালন্দ এএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গত বুধবার অংক (গনীত) পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন তালন্দ স্কুলের বিএসসি শিক্ষক আনোয়ার হোসেন ডিউটি না থাকলেও নিজ স্কুলের ও তার প্রাইভেট পরীক্ষার্থীদের নানা ভাবে সুযোগ সুবিধা দিচ্ছিলেন।
 
এমন সময় কেন্দ্রের ট্যাগ অফিসার বা দায়িত্বপ্রাপ্ত অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসেন হাতেনাতে ধরে ফেলেন। ধরে শিক্ষক আনোয়ারকে বহিস্কার করতে চাইলে তিনি বলেন আমি ডিউটিরত না, কেন্দ্রের দায়িত্বে আছি।
 
এদিকে পরীক্ষা চলা অবস্থায় ডিউটি রত হাতিশাইল উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক আব্দুল লতিফ ও তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক মশিউর রহমান পরীক্ষার্থীদের নানা ভাবে সুযোগ সুবিধা ও একই সেট এবং অনিয়মের ঘটনা ধরে ফেলেন।
 
হাতেনাতে প্রমান পেয়ে তিন শিক্ষক কে শোকজ করেছেন ট্যাগ অফিসার। তবে তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ডিউটি ছিল না। কেন্দ্রে থাকার কারনে শোকজ করেছে, জবাব দেওয়া হবে।
 
হাতিশাইল স্কুলের প্রধান শিক্ষক আইনাল হক বলেন, শোকজের বিষয়ে বলতে পারব না। ওই স্কুলের এক কর্মচারী বলেন,শোকজের জবাব দিয়েছে, আর আব্দুল লতিফ বাগমারার এক কলেজে যোগদান করবেন। কেন্দ্র সচিব তালন্দ এএম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলতাব হোসেন বলেন, শোকজের কাগজ ইমেলে দিয়েছে, এখনো দেখিনি।
 
আগামী রবিবার জবাব দেওয়া হবে। ঘটনা সম্পর্কে আমি খুব একটা জানিনা। পরীক্ষা চলা অবস্থায় অফিস রুমে তিনজন বসে ছিল। আমি অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন এরা নানা অনিয়ম করেছে সেটা হাতেনাতে প্রমান পাওয়ায় তাদেরকে ডিউটি দেওয়া যাবে না। পরের দিন বলেছে শোকজ করা হয়েছে।
 
শোকজের কাগজ আমার ইমেলে দিয়েছে। এর আগে নাকি কামারগাঁ স্কুলের বিএসসি শিক্ষক এমন ঘটনা ঘটিয়েছিল জানতে চাইলে তিনি অস্বীকার করেন। একাধিক শিক্ষক রা বলেছেন, তালন্দ কেন্দ্রে নিরব নকল চলে এবং কেন্দ্র সচিবের মদদেই সবকিছু হয়।
 
যে দিন যে পরীক্ষা হবে ওই বিষয়ের শিক্ষক কে ডিউটি দেওয়া যাবে না। অংক (গনীত) পরীক্ষারর দিন বিএসসি শিক্ষক আনোয়ার কিভাবে কেন্দ্রে গেল। অবশ্যই সচিবের ইন্ধন রয়েছে। শুধু শিক্ষক না সাথে কেন্দ্র সচিবকেও শোকজ করা দরকার।
 
কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মাদ হোসেন বলেন, পরীক্ষা চলা অবস্থায় দুইজন ডিউটিরত শিক্ষকের অনিয়ম এবং বিএসসি শিক্ষক অনৈতিক ভাবে ক্ষমতার দাপটে কেন্দ্রে প্রবেশ করে নানা অনিয়মের জন্য শোকজ করা হয়েছে।এবিষয়ে বোর্ডেও শোকজের কাগজ দেওয়া হয়েছে, তারা কি জবাব দিচ্ছে বা দিবে তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এমনকি সন্তোষ জনক জবাব না হলে কঠোর ব্যবস্থা গ্রহন বা গ্রহনের জন্যে বোর্ডকে অবহিত করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত