ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় কয়রায় পুলিশের মহড়া ও মাইকিং


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৩-৫-২০২৩ দুপুর ১:৫২

প্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার প্রস্তুতি হিসেবে খুলনার কয়রা থানা পুলিশের সতর্কীকরণ মহড়া ও মাইকিং শুরু হয়েছে। শুক্রবার দুপুর থেকে থানার বিভিন্ন এলাকায় পুলিশ মহড়া দেয় ও মাইকিং চলমান আছে বলে জানিয়েন কয়রা থানা পুলিশ । এ সময় বিভিন্ন এলাকায় পথসভা করে জনসাধারণকে সচেতন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) ।

কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, খুলনা জেলা পুলিশ সুপার জনাব মাহবুব হাসান (বিপিএম) স্যারের দিক নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্রই উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে সতর্কীকরণ মহড়া ও মাইকিং  চলছে। মাইকিং করে জনসাধরণকে সচেতন করা হচ্ছে।  উপজেলা প্রশাসন ও  বিভিন্ন স্বেচ্ছাসেবী  সংগঠনের যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।তিনি আরও বলেন, সর্বসাধারণের জানমাল রক্ষার জন্য পুলিশের সদস্যরা তৎপর থাকবে। এছাড়া ঘূণিঝড়ের প্রভাবে যদি গাছপালা উপড়ে পড়ে রাস্তা বন্ধ হওয়ার উপক্রম হয় তবে দ্রুততার সঙ্গে সেগুলো সরিয়ে ফেলতে পর্যাপ্ত  প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১১৬টি আশ্রয়কেন্দ্রসহ উপকূলীয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রস্তুত রয়েছে ১ হাজার ৫ শত জন স্বেচ্ছাসেবক । সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে স্ব-স্ব কর্মস্থলে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।রাখা হয়েছে পর্যাপ্ত শুকনা খাবার।

এমএসএম / এমএসএম

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!