ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ১৩-৫-২০২৩ দুপুর ৪:১৫
জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ মে শনিবার সকালে উপজেলা বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন'র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল-মাসুদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাইট্রাস গবেষণা কেন্দ্রর বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: জুলহাস মিয়া, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সফিয়ান বেলাল, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া,শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক সফল নন্দী ও সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোহা মিয়া,  জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান। 
 
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। দেশে প্রত্যান্ত এলাকায় অনেক প্রতিভা সম্পন্ন ছাত্র-ছাত্রী রয়েছেন। লেখাপড়ার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চচার্র মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রতিভা বিকশিত করে দেশ ও জাতি-কে গর্বিত করবেন। জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ