অবৈধভাবে বাঙালি নদীর বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলী জমি
বগুড়ার শেরপুরে বাঙালী নদীর অংশে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভাঙছে নদীর পাড়। ফলে ফসলি জমি বিলীন হচ্ছে।
বাঙালি নদীতে বৈধ কোনো বালু মহাল নেই কিন্তু থেমে নেই বালু উত্তোলন। প্রশাসনকে বৃদ্ধাঙলি দেখিয়ে বাঙালী নদীর অন্তত আটটি পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে নদী তীর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি। অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। ফলে ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অবৈধভাবে বালুর উত্তোলন বন্ধ করার জন্য পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিত আবেদন করেছেন বৈধ বালু মহালের ইজারাদার শেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন। অভিযোগে জানা যায়, শেরপুর উপজেলার মধ্যেদিয়ে বহমান বাঙালী নদী। এই অংশে কোনো বালু মহাল নেই। তবুও সুঘাট ইউনিয়নের বিনোদপুর হঠাৎপাড়া ও কল্যানী খেয়া ঘাটে তিনটি ও খামারকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা বিলচাপরি, ঝাঁজর, বিলনথার, নলডাংঙ্গী গ্রামে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে স্থানীয় প্রভাবশালী লিটন মিয়া, হাসেন আলী ও কামরুল ইসলামের নেতৃত্বে।
ভুক্তভোগী একাধিক কৃষক অভিযোগ করে বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী ফসলি জমিতে ভাঙন শুরু হয়েছে।
এছাড়া নদীর অপরপ্রান্তে বিনোদপুর গ্রামে নবনির্মিত বেড়িবাঁধটিও হুমকির পড়েছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে বাঁধেও ভাঙন দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন। সেইসঙ্গে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলেও অজ্ঞাত কারণে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। একইভাবে সরকার দলীয় নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালীরা।
ঘটনার সত্যতা স্বীকার করে খোদ শেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইজারাদার গোলাম হোসেন দৈনিক সকালের সময় কে বলেন, সম্প্রতি ধুনট উপজেলার বথুয়াবাড়ী ও নান্দিয়ার পাড়া নদী খননের উত্তোলনকৃত বালুর টেন্ডার দেওয়া হয়। নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যাংক চালান ও ট্যাক্স-ভ্যাট পরিশোধ করে বালু ক্রয় করেছি। এতে সরকার বিপুল অঙ্কের টাকা রাজস্ব পেয়েছেন। অবৈধ বালু উত্তোলন ও বিক্রির কারণে সরকারি নিলামের বালু বিক্রি করা যাচ্ছে না। এতে ব্যবসায়িকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন বলেন জানান তিনি।
বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে দৈনিক দৈনিক সকালের সময়কে বলেন, বাঙালি নদীর শেরপুর অংশে আমাদের কোনো বালু মহাল নেই। তাই কেউ বালু উত্তোলন করলে সেটি অবৈধভাবে করছেন। তাই এই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব
Link Copied