ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বিভাগের সকল জেলার কমিটি নতুন গঠনের সিদ্ধান্ত


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১৫-৫-২০২৩ রাত ১২:২১
জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলনকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগের সব জেলা ও মহানগর কমিটি নতুন করে গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি। আগামী ২০ মে থেকে পর্যায়ক্রমে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী,কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন কার্যক্রম শুরু হবে। নতুন-পুরাতন সবার সমন্বয় শক্তিশালী কমিটি গঠনের উপর জোর দেয়া হয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির প্রথম বৈঠকে। শনিবার রাজধানীর গুলশানের ৪৭ নম্বরস্থ বিরোধী দলীয় নেতার রাজনৈতিক কার্যালয় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সমন্বয়ক সাবেক এমপি এমএ গোফরান। 
এতে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সমন্বয় কমিটির সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি নুরুল ইসলাম মিলন, দয়াল কুমার বড়ুয়া, নাফিজ মাহবুব,আজিজ চৌধুরীসহ আরো অনেকে। গুরুত্বপূর্ণ এ বৈঠকে ভ্যার্চুয়ালি চট্টগ্রাম থেকে অংশ নেন বিশিষ্ট ব্যবসায়ী ও জাপা নেতা আবুল কালাম আজাদ। 
সভায় সবার সম্মতিক্রমে আরো ২০ জনকে জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে আবারও বালু উত্তোলনের মহোৎসব

কুড়িগ্রামে নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষক বদলির আদেশ স্থগিত

জমিসংক্রান্ত বিরোধে চলাচলের পথ ও সাঁকো বন্ধ: খালের পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান