ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ জন পলাতক আসামি গ্রেফতার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ১২:১১
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শাহাপুর গ্রামে মোঃ জাকির হোসেন(৫০) নামের এক ব্যক্তিকে জমি-জমা ও পূর্ব শত্রæতার জের ধরে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দৌলতপুর থানায় ১৬ জনের নাম উল্লেখসহ ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১২, তারিখঃ ০৩ মে ২০২৩, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। 
 
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১৪ মে ২০২৩ ইং তারিখ দুপুর ০২:১০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন ফুলবাড়ীয়া গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হত্যা মামলার ০৩ জন এজাহারনামীয় আসামি ক) মোঃ লালু(৪৫), পিতা-মৃত আনছার মন্ডল, খ) মোঃ রাসেল(২৫), পিতা-মোঃ লালু, উভয় সাং-শাহাপুর, গ) মোঃ ফারুক হোসেন(৩৬), পিতা-ছলিম মন্ডল, সাং-কল্যানপুর মন্ডলপাড়া এবং ০১ জন সন্দিগ্ধ আসামি ঘ) মোঃ সোহেল রানা (২৪), পিতা-মোঃ লালু, সাং-শাহাপুর, সর্ব থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের’কে গ্রেফতার করা হয়। 
 
পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার