চাঁদপুরে পূর্বশত্রুতার জেরে আখ বিনষ্টের অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদি গ্রামে পূর্বশত্রুতার জেরে গরিব-অসহায় কৃষকের এক একর জমির আখ বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন দেখা যায়, গরিব-অসহায় কৃষক মো. আব্দুর রশিদ খানের ১০০ শতক জমির আখ বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতের আঁধারে কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ছিদ্দিক মিজি, বিল্লাল খান, দেলু মিজিসহ কয়েকজন জানান, মানুষের সাথে মানুষের বিরোধ থাকতে পারে। তাই বলে জমির ফসল বিনষ্ট করা ঘৃণিত কাজ। আর এই ঘৃণিত কাজ প্রশাসন সঠিক তদন্ত করে শাস্তির ব্যবস্থা না করলে ভবিষ্যতে আরো এ ধরনের কর্মকাণ্ড করতে পারে সন্ত্রাসীরা। জমির ফসল বিনষ্ট করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
কৃষক আব্দুর রশিদ খানের স্ত্রী ফিরোজা বেগম ও মেয়ে মরিয়ম জানান, আমাদের সাথে মৃত ইকবাল হোসেন খানের (খোকন) ছেলে মনজুর আলম খান, সোহেল, রবিউল, মুক্তার হোসেন ও মোহাম্মদ আমিনুল হক ওরফে মানিক খানের ছেলে মামুন খান, মহিন খান গংয়ের দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ ছিল। তারই পরিপ্রেক্ষিতে আমাদের এক একর জমির আখ রাতের আঁধারে কেটে ফেলে তারা।
তারা আরো জানান, এই জমিগুলো আমরা পোসানি নিয়ে বিভিন্ন সমবায়, এনজিও থেকে লোন ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার-দেনা করে এ জমিতে আখ চাষ করেছিলাম। এখন এই আখ কেটে নষ্ট করে ফেলায় আমরা নিঃস্ব হয়ে গেছি। এ ঘটনার জন্য আমাদের পরিবার প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তিসহ ক্ষতিপূরণ দাবি করছি।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় ফিরোজা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর