সদরপুরে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ
ফরিদপুরের সদরপুরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চিকিৎসা সহায়তা বাবদ দূরারোগ্য ১৭ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উক্ত চেক বিতরণ করা হয়। চেক বিতরণী অনুষ্ঠানে ক্যান্সার আক্রান্ত ৮ জন, কিডনি রোগী ৩ জন, লিভার থেরোসিস ২ জন, স্টোক প্যারালাইজড ৩ জন ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১ জন সশরীরে উপস্থিত থেকে উক্ত চেক গ্রহণ করেন। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কাজী শামীম আহমেদের সঞ্চালনায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’