ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে এনজিও কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ২:৪৬

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মুঞ্জুর হোসেন নামে এক এনজিও কর্মীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের নারিকেল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নাজিরপুর থানার ওসি মো: হুমায়ুন কবির। পুলিশ এ ঘটনায় জড়িত নির্মল ঘরামী নামের এক ব্যাক্তিকে আটক করেছে।
গুরুতর আহত মুঞ্জুর হোসেন (২৮) পটুয়াখালী জেলার বাউফল এলাকার মো: আনোয়ার হোসেনের পুত্র এবং বেসরকারী উন্নয়ন সংস্থা “রিক” এর নাজিরপুর এলাকার মাঠ কর্মী।
আটক নির্মল ঘরামী (৪০)  জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের নারিকেল বাড়ি এলাকায় মৃত কর্ণধর ঘরামীর পুত্র।
এনজিওটির নাজিরপুর শাখা ব্যবস্থাপক মো: সোহেল সর্দার জানান, মঞ্জুর হোসেন ওই এলাকায় ঋণের টাকা সংগ্রহ করে নাজিরপুর উপজেলা অফিসের দিকে ফিরছিলেন। এ সময় নারিকেল বাড়ি এলাকায় এলে নির্মল ঘরামী নামের এক ব্যাক্তি তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার সঙ্গে থাকা প্রায় ৯৬ হাজার টাকা, স্বর্ণের চেনসহ মোবাইলফোন ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয় এবং তাকে মৃত ভেবে ফেলে রেখে যান। পরে স্থানীরা ও গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্তব্যরত চিকিৎসক ডা. দিপান্বিতা দেবনাথ জানান, তার হাতে, বুকে, মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে দাঁড়ালো অস্ত্রের অনেকগুলো জখম রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  
নাজিরপুর থানার ওসি মো: হুমায়ুন কবির জানান, পুলিশ এ ঘটনায় জড়িত সন্ধেহে একজনকে আটক করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত