ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে মেলকুম গিরিপথে প্রবেশ না করতে বনবিভাগের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রদান


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ৩:৪৯
চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ মেলকুম গিরিপথে পর্যটকরা প্রবেশ না করতে বিভিন্ন কর্মসূচি করছে বনবিভাগের কর্মকর্তরা।
 
সোমবার (১৫ মে) দুপুরে মেলকুম গিরিপথে তারা পেষ্টুনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা সাইনবোর্ড লাগায়। এসময়  দেখা যায়, কয়েকজন বনবিভাগের কর্মকর্তা পর্যটকদের গিরিপথে যাওয়ার জন্য নিষেধ করে। কেউ কেউ শুনলেও অনেক পর্যটক অন্য সড়ক ব্যবহার করে মেলখুম গিরিপথে পৌচাচ্ছে। 
 
 এটি একটি  সম্পূর্ণ রিজার্ভ বনভূমি বিপদজনক ঝর্ণা নামে পরিচিত। অনেক পর্যটক এর আগে  পথ হারিয়ে জাতীয় সেবা ৯৯৯ কল করলে কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। 
 
 স্থানীয় জোরারগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, মোহাম্মদ  কামরুল হাসান  বলেন, এটি অনেক ভয়াবহ পথ, ছোটবেলায় আমরা মাছ শিকার করতাম। মেল লতা দিয়ে চরায় বাধ দিলে অনেক মাছ পাওয়া যেতো তখন। তিনি আরো বলেন, ‘এই পথে জ্বীন জাতিরা বসবাস করতেন। উল্টা পাল্টা চলাচল করলে অনেক মানুষ দিশেহারা হয়ে যেতো।’
 
এ বিষয়ে মিরসরাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহ নেওয়াজ নওশাদ বলেন, ‘এটি বনবিভাগের রিজার্ভ জায়গা। যাহা জনসাধারণ প্রবেশ নিষেধ থাকলেও বিভিন্ন সময় অমান্য করে প্রবেশের কারনে নানা সমস্যায় পড়ছে ঘুরতে আসা মানুষেরা।। আমরা বিভিন্ন সময় ব্যানার পেষ্টুন সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা দিয়ে সর্তক করছি যেনো কেউ না এখানে ঘুরতে না আসে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত