ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৫-৫-২০২৩ দুপুর ৪:২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরী সমবায় ডায়াগনিষ্টক সেন্টার এন্ড হসপিটাল কমপ্লেক্স এর উদ্যোগে উপজেলার খুকনী মোল্লাপাড়া চান মার্কেটের মা মেডিকেল হলে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সোমবার (১৫ মে) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা প্রদান করেন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার, প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগের বিশেষ অভিজ্ঞ ডাঃ নিলুফা জেসমিন নিলু। এ দিন মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।  

এ সময় ট্যাংকলরী সমবায় ডায়াগনিষ্টক সেন্টার এন্ড হসপিটাল কমপ্লেক্স এর এম.ডি ডাঃ হামিদুর রহমান তুষার, মো. আল মামুন হোসেন জুয়েল, মো. ইমতিয়াজ হাসান, আলহাজ্ব আনছার আলী আকন্দ, ট্যাংকলরী সমবায় ডায়াগনিষ্টক সেন্টার এন্ড হসপিটাল কমপ্লেক্স এর মার্কেটিং অফিসার মো. আব্দস ছালাম, আব্দুল হালিম, সাংবাদিক মাহফুজুর রহমান মিলন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করে আয়শা, প্রিয়া, মিম ও স্বপ্না বলেন- বিনা পয়সায় বাড়ীর নিকট ফ্রি চিকিৎসা সেবা পেয়ে নিজেদের অনেকটাই সুস্থ অনুভব করছি।’ শাহজাদপুর ট্যাংকলরী সমবায় ডায়াগনিষ্টক সেন্টার এন্ড হসপিটাল কমপ্লেক্স এর আয়োজনে প্রায়ই এ ধরনের গরীব, অসহায় রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করা হবে বলে ট্যাংকলরী সমবায় ডায়াগনিষ্টক সেন্টার এন্ড হসপিটাল কমপ্লেক্স এর এম.ডি ডাঃ হামিদুর রহমান তুষার জানান।
 

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ

ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড

কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক ‎

বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর

ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল