ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভারতে করোনায় আরো ৩৬১৪ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ১১:৩৪

মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬১৪ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৬ হাজার ১২৬ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪১ জন মানুষ। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জনে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক ৪ লাখের বেশি সংক্রমণ এবং সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটি। এ জন্য করোনার ভারতীয় ধরন অনেকাংশে দায়ী বলে মনে করা হচ্ছে। তবে গত কয়েক দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে থাকলেও মৃত্যু রয়েছে সাড়ে তিন হাজারের ওপরে।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের