ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সিয়াংইয়াংয়ের আধুনিক কৃষির প্রশংসায় ফিলিপিন্সের কৃষি কাউন্সিলর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৫-২০২৩ দুপুর ১২:৪৩
চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) এশিয়া ও আফ্রিকা অঞ্চলের ভাষাসমূহের অনুষ্ঠান কেন্দ্র এবং হুবেই প্রদেশের সিয়াংইয়াং শহরের পৌর কমিটির আমন্ত্রণে চীনে নিযুক্ত ফিলিপিন্স দূতাবাসের কৃষি কাউন্সিলর গত ৮ থেকে ১১ মে পর্যন্ত সিয়াংইয়াং পরিদর্শন করেছেন। 
 
এসময় তিনি চাওইয়াং, ইছেং ও সিয়াংচৌসহ বেশ কয়েকটি জায়গার স্থানীয় কৃষির আধুনিকায়নের উন্নয়নের খোঁজ-খবর নিয়েছেন।
 
পরিদর্শনকালে তিনি বারবার সিয়াংইয়াংয়ের আধুনিক কৃষির প্রশংসা করেন এবং ফিলিপিন্স ও চীনের কৃষি খাতে সহযোগিতার সম্ভাবনা খোঁজার চেষ্টা করেন।
 
সিয়াংইয়াং শহরের কৃষি সংশ্লিষ্ট বিভাগ এবং গুরুত্বপূর্ণ কৃষি শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত কৃষির আধুনিকায়ন থিমযুক্ত আলোচনা সভায় তিনি বলেন, সিয়াংইয়াংয়ের সংশ্লিষ্ট বিভাগ ও উদ্যোগের সঙ্গে ফিলিপিন্সের সংযোগ জোরদার এবং চীনের অভিজ্ঞতা গ্রহণ করে ফিলিপিন্সের কৃষির আধুনিকায়নের উন্নয়নকে বেগবান করবেন তিনি।
 
সিএমজি’র এশিয়া ও আফ্রিকা অঞ্চলের ভাষাসমূহের অনুষ্ঠান কেন্দ্রের উদ্যোগে নির্মিত ‘সিয়াংইয়াংয়ের চার ঋতু’ শিরোনামের ধারাবাহিক কৃষি বিষয়ক তথ্যচিত্রের কারণে সিয়াংইয়াংয়ের সঙ্গে কাউন্সিলরের পরিচয় হয়। 
 
তথ্যচিত্রে আধুনিক কৃষি, বুদ্ধিমান কৃষি এবং কৃষি পর্যটনসহ নানা ক্ষেত্রে জাতীয় আধুনিক কৃষির পরীক্ষামূলক আদর্শ অঞ্চল হিসেবে হুবেই প্রদেশের সিয়াংইয়াংয়ের অর্জিত সাফল্য তুলে ধরা হয়। 
 
তথ্যচিত্র বিভিন্ন ভাষায় ডাবিং করার পর প্রায় ১০টি দেশের ২০টিরও বেশি টিভি কেন্দ্রে প্রচারিত হয়। এই তথ্যচিত্রটি চীনের কৃষি উন্নয়নের প্রতি ফিলিপিন্সের কাউন্সিলর এবং তাঁর দেশের কৃষি বিভাগের আগ্রহ সৃষ্টি করেছে। এবারের পরিদর্শনের মাধ্যমে সিয়াংইয়াংয়ের কৃষির আধুনিক উন্নয়ন সম্পর্কে তার জানাশোনা আরও গভীর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা