শাহজালালে ইয়াবা সহ আটক এক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং ডিএনসির যৌথ অভিযানে ২২৬৮ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়।আজ সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে অবস্থিত পাবলিক টয়লেটের সামনে থেকে অভিযুক্তকে ইয়াবা সহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান।
তিনি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট এপিবিএন এবং ডিএনসির যৌথ আভিযানিক দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সকাল থেকে অবস্থান করেন এবং বেলা ১১ টার দিকে অভিযুক্ত নূর মোহাম্মদকে(৩৮) পাবলিক টয়লেটের সামনে অপ্রস্তুত এবং সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। অভিযুক্ত নূর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের বিষয়টা অস্বীকার করলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে স্বীকার করেন তাঁর কাছে ইয়াবা আছে। ইয়াবা গননার পর দেখা যায় সেখানে ২২৬৮ পিস ইয়াবা রয়েছে। বর্তমান যার বাজার মূল্য ৬৮০০০০ টাকা। আসামী নূর মোহাম্মদ (৩৮) কক্সবাজার জেলার, উখিয়া থানার, পালংখালী গ্রামের মো: ইসমাইলের ছেলে।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এর আগেও ২০১৮ সালে নূর মোহাম্মদকে ইয়াবা সহ আটক করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছিল এয়ারপোর্ট এপিবিএন। বর্তমানে সেই মামলায় জামিনে আছেন তিনি। জামিনে বের হয়ে তিনি আবারো ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন। এছাড়াও তাঁর বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত অন্তত আরো দুইটি মামলা রয়েছে।
আসামী নূর মোহাম্মদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার