ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানোরে ৫ বছর পর রাস্তার কাজ সম্পন্ন স্বস্তিতে গ্রামবাসী


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৭-৫-২০২৩ দুপুর ১২:৩

রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন(ইউপির) কাসারদিঘি গ্রামের রাস্তাটি দীর্ঘ ৫ বছর ধরে ডাবলু বিএম করে রাখা হয়েছিল। সেই রাস্তাটি গত বুধবার ও বৃহস্পতিবারে পিচ ঢালায় সম্পন্ন করা হয়েছে। এতে করে গ্রামবাসীর মধ্যে ব্যাপক স্বস্তি বিরাজ করছে। ফলে একের পর এক গ্রামীন রাস্তা পাকা করন হচ্ছে। যার কারণে গ্রামের মানুষের জীবন যাত্রায় এসেছে আমূল পরিবর্তন। সংশ্লিষ্ট সুত্রে গেছে, বিগত ২০১৮ সালের দিকে উপজেলা এলজিইডি অফিসে দরপত্র আহবান করা হয়। দরপত্রে কার্যাদেশ পান এম এন জেড কনস্ট্রাকশন। যার মালিক মাহবুর রহমান। ২০১৮ সালের শেষের দিকে কার্যাদেশটি পান। ওই সময় মাটির রাস্তাটি খননের সময় বৃষ্টি ও পরে মহামারি  করোনা ভাইরাসের কারণে কাজটি বন্ধ থাকে। এরপরে রাস্তার কাজের যাবতীয় জিনিসপত্রের দাম প্রচুর হারে বেড়ে যায়। কিন্তু বরাদ্দ বাড়েনি। মুলত এজন্য ঠিকাদার কাজটি রেখে চলে যান। পরে উপজেলা এলজিইডির প্রকৌশলীর কঠোর নির্দেশনার প্রেক্ষিতে কাজ করতে বাধ্য হন ঠিকাদার। ওই গ্রামের বাসিন্দা  আবু সাইদ, শাওনসহ একাধিক ব্যক্তিরা জানান, বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে এমপি ফারুক চৌধূরীর প্রতিশ্রুতি উপজেলার মুল ও গ্রামের রাস্তার কোন সমস্যা থাকবে না। সে মোতাবেক আমাদের গ্রামের রাস্তাটি পাকা করন হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ি থেকে বের হওয়া যেত না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া যায় না। রাস্তাটি পিচ ঢালায় হওয়ার কারণে এসব সমস্যায় আর পড়তে হবে না। শুধু আমাদের গ্রামে না, যে কোন উপজেলার চেয়ে এউপজেলার রাস্তা চকচক করছে। মুল সড়ক গ্রামীন রাস্তা সব জায়গায় এমপির প্রতিশ্রুতি অনুযায়ী  উন্নয়ন হয়েছে চোখে পড়ার মত। রাস্তার আর কোন সমস্য নেই উপজেলা বাসির। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, যোগাযোগ ব্যবস্থায় এউপজেলা এখন রোল মডেল। এটা এমপি স্যারের জন্য সম্ভব হয়েছে। কাসারদিঘি গ্রামের ৫০০ মিটার রাস্তার কাজ শেষ হয়েছে। ৫০০ মিটার রাস্তার বিপরীতে ৮ লাখ টাকার মত বরাদ্দ ছিল বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার