ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চসিকের শিক্ষাখাত সংস্কারে মেধাভিত্তিক নিয়োগ চাই: মেয়র


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-৫-২০২৩ দুপুর ২:২

 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) শিক্ষাখাত সংস্কারের জন্য পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবী শিক্ষক নিয়োগ দিয়ে নিয়োগকৃত শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী।  

মঙ্গলবার সকালে চসিক অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক পরিচালিত তিনটি স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ঘুরে দাঁড়াতে হলে মেধাবী ব্যক্তিদের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে বসাতে হবে এবং তাদের কাজের সুযোগ ও স্বাধীনতা দিতে হবে। আমি দায়িত্ব নেয়ার পর চসিকের বিভিন্ন খাতে লোকসংকটের প্রেক্ষিতে ১৩ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করেছি। এখন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ঘাটতির বিষয়টি জানতে পেরে ৩৭ জন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি।

চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান, জাহাঙ্গীর আলম, সাথী রানী পাল,শিক্ষক প্রতিনিধি রহিমুন্নেছা,জাহেদুন্নবী,পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, প্রতিষ্ঠাতা সদস্য মো.আবদুল করিম,কাজী শাহীন সুলতানা, শিক্ষক প্রতিনিধি চিত্রা চন্দ,তাহমিনা চৌধুরী, কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোমা বড়ুয়া,অভিভাবক সদস্য সুলতানা রোকেয়া,মোহাম্মদ ইউসুফ, শিক্ষক প্রতিনিধি মমতাজ উদ্দিন,নাজমুন নাহার প্রমুখ।

চট্টগ্রাম হবে স্মার্ট সিটি:
একই দিনে চসিক অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছেন তার সাথে সামঞ্জস্য রেখে চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তর করতে আগে চসিকের নাগরিকসেবা সমূহকে অটোমেশন করার কাজ চলছে। ভবিষ্যৎে গৃহকর প্রদানসহ সব ধরনের সেবা ডিজিটাল মাধ্যমে গ্রহণ করতে পারবেন নাগরিকরা। এজন্য ডিজিটাল অবকাঠামো তৈরি ও প্রশিক্ষণে জোর দিচ্ছি। সভায় সফটওয়্যারের মাধ্যমে স্মার্ট নগর সেবা সংক্রান্ত একটি পরিকল্পনা উপস্থাপন করেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, কাউন্সিলর মোঃ আবদুস সালাম, মোহাম্মদ কাজী নুরুল আমিন, মো. ইলিয়াস, রুমকি সেনগুপ্তসহ চসিকের বিভিন্ন বিভাগীয় প্রধানবৃন্দ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার