ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সিইউতে ভর্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে থাকা ও যাতায়াত ব্যবস্থা করলেন দূর্বার তারুণ্য 


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-৫-২০২৩ দুপুর ২:৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (সিইউ) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিনামুল্যে অভিভাবক ও শিক্ষার্থীদের থাকা ও যাতায়াতের ব্যবস্থা করেছেন সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন। গত মঙ্গলবার (১৬ মে) নগরীর হালিশহর বিডিআর মাঠে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু "ফ্রী বাস সার্ভিস" সেব উদ্বোধন ঘোষণা করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। সামাজিক কাজে সবসময়ই আমাদের সহযোগিতা অব্যহত থাকে। এধরণের ইউনিক আইডিয়াগুলো বাস্তবায়নে অতীতেও আমরা দূর্বার তারুণ্যের পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। চট্টগ্রামে আমরাই বোধহয় প্রথম, যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের বিনামূল্যে থাকা ও যাতায়াতের ব্যবস্থা করেছি।

দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, আমরা নিজেরাও একটা সময় এরকম পরীক্ষার্থী ছিলাম। তাই আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারি এসময় সংশ্লিষ্ট মানুষগুলো কতটা চিন্তায় থাকে। আমরা মেয়েদের অভিভাবকসহ বিভিন্ন হোটেলে ও ছেলেদের হলে থাকার ব্যবস্থা করেছি। এলাকাভিত্তিক যারা স্থানীয় তাদের জন্য বিনামূল্যে আমরা "ফ্রী বাস সার্ভিস" এর ব্যবস্থা করেছি। আমাদের বিনামূল্যে এই বাস সার্ভিস পাবেন হাজারের অধিক শিক্ষার্থী। এছাড়াও এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক অভিভাবক ও পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা আমরা করেছি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করার দায়িত্বে আছেন দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল ও বিনামূল্যে যাতায়াতের জন্য দায়িত্ব দেয়া হয়েছে সংগঠনের সাবেক অর্থ সম্পাদক রবিউল হাসানকে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: জিহাদুল ইসলাম, আদনান সাকিব, শাফায়াত মোর্শেদ, হযরত আলী মোবারক, মারুফ আল হাসান, কামরুল ইসলামসহ অনেকে। উল্লেখ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এবার ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন দুই লাখ ৫৬ শিক্ষার্থী।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার