সীতাকুণ্ডে পাঁচ কিলোমিটার ঝুঁকিপূর্ণ সড়কে জনদূর্ভোগ চরমে
সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের হাবীব আহমেদ সড়কের হাঁচুপাড়া থেকে দক্ষিণ সৈয়দপুর লোহার ব্রীজ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সড়কটির প্রায় দুই-তৃতীয়াংশ পিচ উঠে গেছে। ফলে সড়কে অহরহ ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। জানা যায়, এই সড়ক ব্যবহার করে হাজারীহাট, শেখেরহাট, ব্রিকফিল্ড, মিরেরহাট, দক্ষিণ সৈয়দপুর, মধ্যেরধারী, মহানগরসহ উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করে। প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে ট্রাক, পিকাপ, সিএনজি অটোরিকশাসহ ছোট-বড় কয়েক হাজার যানবাহন চলাচল করে। বৃষ্টির দিনে সড়কের গর্তে পানি জমে যাওয়ায় বেশিরভাগ গাড়ী দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় বাসিন্দা আলাউদ্দীন বলেন, দীর্ঘ দিন ধরে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে আমাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কে সৃষ্টি হওয়া উচু নিচু গর্তে প্রতিদিন মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। কোন অসুস্থ রোগী ও সন্তানসম্ভবা মহিলাকে যদি জরুরী ভাবে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয় এই সড়ক ব্যবহার করে তাহলে হাসপাতালে নেওয়ার আগেই প্রতিমধ্যেই বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। কারণ হাসপাতালে যাওয়ার আর কোন বিকল্প সড়ক নেই। সৈদপুর ইউনিয়নের ৭টি ওয়ার্ডের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হল এই সড়ক। অত্র ইউনিয়নের কোন একটি এলাকায় যদি অগ্নিকাণ্ডেরর মত ঘটনা ঘটে তাহলে ফায়ারসার্ভিস আসার আগেই ঐ এলাকাটা পুড়ে ছাঁই হয়ে যাবে। কয়েক হাজার মানুষ এই সড়ক ব্যবহার করে তারা প্রতিদিন তাদের জরুরী কাজে বের হয়। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করছি এই সড়কটি যেন অতি দ্রুত সংস্থার করা হয়।
স্থানীয় সংরক্ষিত নারী সদস্য জেছমিন আক্তার বিউটি বলেন, ৭ বছর ধরে খুব কষ্ট করে আমরা আসা-যাওয়া ও হাজার হাজার সাধারণ মানুষের মত দূর্ভোগ করছি। চেয়ারম্যান মহোদয় এ বিষয়ে ঢাকা গিয়েও চেষ্টা করছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকশ ছাত্রছাত্রী স্কুল, কলেজ ও মাদ্রাসায় আসা-যাওয়া করে। সড়কের অবস্থা এতটাই বেহাল মানুষ গাড়ী ব্যবহার না করে হেঁটে এখন যাতায়াত করে। এ বিষয়ে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী বলেন, হাবীব আহমেদ সড়কের খুব নাজুক অবস্থা। একাধিকবার টেন্ডার হয়েও সেটা আবার বাতিল হয়ে যায়, এর কারণ হচ্ছে বাজেট এর সাথে জিনিসপত্রের দাম মিল না হওয়ায় কোন কন্ট্রাক্টর কাজ করছেনা। সড়কটি মেরামতের জন্য উপজেলা এলজিইডি প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। আশা করছি, কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী মনির হায়দার বলেন, দক্ষিণ সৈয়দপুর লোহার ব্রীজ হইতে হাঁচুপাড়া পর্যন্ত সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে। খুব খারাপ অবস্থা, রাস্তাটি পরিদর্শন করেছি, ঢাকা থেকে অনুমোদন হলে সংস্কারকাজ করার ব্যবস্থা গ্রহণ করবো।##
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা