ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তুরস্কের দাবানল নেভাতে সহযোগিতার ঘোষণা ইরানের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১০:২

তুরস্কের দক্ষিণ ও পশ্চিম উপকূলজুড়ে গত তিনদিন ধরে যে দাবানল জ্বলছে তা নেভানোর কাজে আঙ্কারাকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে তেহরান।

শুক্রবার (৩০ জুলাই) ওই দাবানলে জানমালের ক্ষয়ক্ষতিতে তুরস্কের সরকার ও জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সহযোগিতা ঘোষণা করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। 

খাতিবজাদে বলেছেন, আগুন নিয়ন্ত্রণে নিজের অভিজ্ঞতা ও যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করতে চায় ইরান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তিন দিন আগে তুরস্কের পর্যটনকেন্দ্র আনতালিয়া থেকে ৭৫ কিলোমিটার পূর্বের একটি জঙ্গলে প্রথমে আগুন লাগে। আনতালিয়ায় রাশিয়াসহ পূর্ব ইউরোপীয় দেশগুলোর পর্যটকদের যাতায়াত বেশি। প্রথমে যে অঞ্চলে আগুন লাগে সেখানে খুব বেশি বসতি না থাকলেও শুক্রবার নাগাদ আগুন সমুদ্র তীরের হোটেল ও রিসোর্টগুলোর কাছাকাছি পৌঁছতে দেখা যায়।

ভয়াবহ ওই দাবানলে অন্তত চারজন নিহত ও ১৮০ জনের বেশি লোক আহত হয়েছে। তুরস্কের ভূমধ্যসাগর তীরবর্তী উপকূলীয় অবকাশযাপন অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দেশটির ফায়ার ব্রিগেডের সদস্যরা।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮