কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
কুষ্টিয়ায় বিএফইউজে'র নির্বাহী সদস্য ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার,মুক্তিযোদ্ধা মঞ্চ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান, প্রচার সম্পাদক চাঁদ আলি, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু,জাতীয় দৈনিক গণকন্ঠ ও ঢাকা টাইমস জেলা প্রতিনিধি এইচ,এম, সাইফ উদ্দীন আল-আজাদ, জাতীয় যুব শ্রমিকলীগ কুষ্টিয়ার আহবায়ক রাসেল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন জাতির শ্রেষ্ঠ সন্তান এবং একজন প্রবীণ সাংবাদিকের বাসভবনে সন্ত্রাসী হামলা এটা কিসের আলামত!এখন পর্যন্ত হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর ক্ষোভ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও ৭০ দশকের সিনিয়র সাংবাদিক অধ্যাপক আমিরুল ইসলামের বাড়িতে হামলাকারীদের অতিসত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে এর থেকেও কঠোরভাবে জাতীয় পর্যায়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির দপ্তর সম্পাদক এস,এম, ওয়ালিদুজ্জামান শুভ,নির্বাহী সদস্য হাফিজুর রহমান জীবন, লাখো কন্ঠ জেলা প্রতিনিধি সামরুজ্জামান সামুন,ভোরের চেতনা জেলা প্রতিনিধি এইচ,এম,বেলাল,বাংলাদেশের আলো জেলা প্রতিনিধি সুমন মাহমুদ সহ কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার