ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

গাজীপুর সিটি নির্বাচন

হাতপাখা প্রতীকের প্রার্থীর ইশতেহার ঘোষণা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৭-৫-২০২৩ দুপুর ৩:১৪

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হওয়ার এক সপ্তাহ আগে প্রথমবারের মতো ৩৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান।

নির্বাচিত হলে নগরবাসীর জন্য স্বচ্ছতা, জবাবদিহী নিশ্চিত, বিশেষজ্ঞ কমিটি, নগর সরকার, দূষণ নিয়ন্ত্রন বোর্ড, জাকাত বোর্ড গঠন করবেন বলেও ইশতেহারে উল্লেখ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী। ৩৪ দফা ইশতেহার তুলে ধরে তিনি ঘোষণা দেন জয়ী হলে নগর ভবন ধনী-গরিব সবার জন্য উন্মুক্ত থাকবে। গাজীপুর সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দের পর এই প্রথম কোনো প্রার্থী ইশতেহার ঘোষণা করলেন।

নগরবাসী ভোটে তাকে নির্বাচিত করলে ইশতেহারে থাকা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে একটি উন্নত ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানবিক শান্তির নগরী হিসেবে সুপ্রতিষ্ঠিত করবেন বলে তিনি ঘোষনা দেন। বুধবার (১৭ মে) দুপুর সাড়ে ১২ টায় গাজীপুর প্রেসক্লাব সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ৩৪ দফা কর্মসূচি সংবলিত ইশতেহার নগরবাসীর উদ্দেশে তুলে ধরেন।

ইশতেহারে গাজী আতাউর রহমান বলেন, গাজীপুর নগরীকে যানজটমুক্ত, জলাবদ্ধতা নিরসন, দুর্নীতিমুক্ত নগর ভবন, পরিকল্পিত দুর্ভোগ, স্বজনপ্রীতি, বায়ু দূষণ, শব্দ দূষণ, নদী দূষণ, পানি সমস্যা সমাধান, নাগরিকদের নিরাপত্তা, ফুটপাত দখলমুক্ত, পাবলিক টয়লেট নির্মাণ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, নগর স্বাস্থ্য প্রণয়ন, ধনী-গরিব সবার জন্য উন্মুক্ত নগর ভবন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বাসা ভাড়া প্রণয়ন, ভিক্ষুক, হকার, ছিন্নমূল ও তৃতীয় লিঙ্গের মানুষের পুনর্বাসন, নারীবান্ধব গণপরিবহণ, সমাজ নিয়ে উন্নয়ন চিন্তা, হকার, মাদক ও সন্ত্রাসমুক্ত নগর গড়া, সার্বিক উন্নয়ন করার পরিকল্পনাসহ ৩৪ টি কাজ করবেন। তিনি এই ইশতেহার বাস্তবায়নে নগরবাসীর মতামত নেবেন বলেও জানান।

ইশতেহার ঘোষণাকালে লিখিত বক্তব্যে গাজী আতাউর রহমান বলেন, আপনারা সম্মিলিতভাবে গাজীপুরের সমস্যার সমাধান করতে চাইলে এবং গাজীপুরকে বাসযোগ্য টেকসই, উন্নত, আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে চাইলে হাত পাখা মার্কায় ভোট প্রার্থনা করেন। যদি সুস্থ পরিবেশে বাঁচার জন্য অশুভ কায়েমি স্বার্থবাদী সিন্ডিকেটকে অবশ্যই ভাঙতে হবে এবং গাজীপুর সিটিকে রক্ষা করতে হবে।

তিনি অরো বলেন, কাউকে ভোট দেওয়া কোনো আবেগ বা দলীয় বিষয় নয়। এটি একটি নৈতিক বিষয়। যাকে তাকে ভোট দেওয়া ইসলাম সম্মতও নয়। ইসলাম, দেশ ও মানবতার জন্য ক্ষতিকর ব্যাক্তিকে ভোট দেওয়া মারাতœক গুনাহের কাজ। দলীয়, আবেগ, ব্যাক্তির প্রভাব, আতœীয় বা প্রতিবেশী হওয়ায় ভোট পাওয়ার যোগ্যতা নয়। তিনিই ভোট পাওয়ার যোগ্য যার দ্বারা সমাজ, মানুষ ও সম্পদ লুন্ঠন, বিশৃঙ্খলা সৃষ্টি ও ক্ষতি হবে না। জবাবদিহীতা নিশ্চিত করতে ওপেন জনগনের মুখোমুখি হওয়ার প্রতিশ্রæতি দেন।  

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগর সভাপতি ফাইজ উদ্দিন আহমদ, সহ-সভাপতি মাওলানা এম এ হানিফ সরকার, যুগ্ন সম্পাদক অধ্যক্ষ মুফতি শহীদুল ইসলাম, সহকারী সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এস এস ওয়াহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, যুব অন্দোলনের মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হালিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মান্দায় গভীর রাতে অভিযানের নামে হিন্দু পল্লীতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে বাসিন্দারা

মুরাদনগরের জিলানী প্রবাসে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি

আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা

মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম

মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

‎কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন

ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন

ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত