পিরোজপুরে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ প্রশিক্ষণের উদ্বোধন
পিরোজপুরে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ উপলক্ষে উপজেলা সুপারভাইজিং কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীগনের ০৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমিনুল ইসলাম, সদর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদসহ জেলা পরিসংখ্যান কার্যালয়ের অন্যান্যরা। পরে জেলা বিসিক কার্যালয়ের সভাকক্ষে ১ জন সুপারভাইজিং কর্মকর্তা ও ৪১ তথ্য সংগ্রহকারী কর্মকর্তার অংশগ্রহনে ৪ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়।
উদ্বোধনী জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, অনুষ্ঠানে আপনার এ বিষয়টি নিয়ে সততা ও ধৈর্যের সাথে কাজ করবেন। যাতে রাষ্ট্রের সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়। আপনারা এখন থেকে যে তথ্য সংগ্রহ করবেন সেখানে ৫ জন যদি ৫টি তথ্য ভুল করে তবে সারা বাংলাদেশে দেখবেন কয়েক লাখ তথ্য ভুল হয়ে গেছে। তখন ভয়ানক একটা অবস্থা তৈরি হবে। সুতরাং আপনাদের কাজে সততা ও নৈতিকতা রাখার জন্য বলছি। ধৈর্য নিয়ে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজে আপনারা অংশগ্রহন করছেন। এখানে কোনভাবেই ভূল করা যাবেনা।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত