ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হজের মৌসুমে প্রবাসীদের অস্থায়ী কাজের সুযোগ দিচ্ছে সৌদি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৫-২০২৩ বিকাল ৫:১২

সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র হজের মৌসুমে হাজিদের সহায়তা ও প্রয়োজন মেটাতে অস্থায়ীভাবে কাজ করতে পারবেন প্রবাসীরা। যেসব হজ এজেন্সি সৌদি আরবে হাজিদের আনা-নেওয়া, থাকা-খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা করে থাকে সেসব এজেন্সি অস্থায়ী ভিত্তিতে প্রবাসীদের নিয়োগ দিতে পারবে।

এছাড়া সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের সেবা প্রদানকারী এজেন্সি, সরকারি অনুমোদনপ্রাপ্ত বেসরকারি সংস্থা এবং পবিত্র নগরী মক্কা-মদিনা এবং বন্দর নগরী জেদ্দার সংস্থাগুলো অস্থায়ীভাবে লোক নিয়োগের আবেদন করতে পারবে।

এক্ষেত্রে সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কাছ থেকে আজির পোর্টালের মাধ্যমে অনুমোদন নিতে হবে।

বিদেশ থেকে আনার বদলে, সৌদি আরবে অবস্থানরত শ্রমিকদের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে এই পোর্টালটি সহায়তা করে।

কারা অস্থায়ীভিত্তিতে কাজ করতে পারবেন?

সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী সবাই হজ মৌসুমে অস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারবেন। তবে নিয়ম হলো— সৌদির নাগরিকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। আর যেসব প্রবাসী কাজ করতে আগ্রহী তাদের অবশ্যই সৌদি আরবের কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে এবং হজের সময় অস্থায়ীভাবে কাজ করার জন্য ওই প্রতিষ্ঠানের অনুমতি লাগবে।

ইসলামের অন্যতম অত্যাবশ্যকীয় বিষয় হলো হজ। যাদের সৌদি আরবে গিয়ে হজ করার সামর্থ্য আছে তাদের অবশ্যই এটি পালন করতে হবে।

এদিকে বিশ্বব্যাপী করোনা মহামারি দেখা দিলে সৌদি সরকার নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ পালনের সুযোগ দেয়। কিন্তু বর্তমানে সেসব বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে।

করোনার আগে প্রতিবছর একসঙ্গে ২৫ লাখ মানুষ হজ পালন করতে পারতেন। এখন যেহেতু আর কোনো বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা নেই ফলে, এ বছরও পবিত্র মক্কায় হাজিদের উপচে পড়া ভিড় দেখা যাবে।

সূত্র: গালফ নিউজ

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা