ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কেসিসি নির্বাচন : ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ প্রার্থী ৩


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ৩:১৭

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়রপদে জাকের পার্টির প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাদের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন। একইসঙ্গে ৩ জন মেয়র প্রার্থীর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।

৪ জন মেয়র প্রার্থীর মধ্যে এসএম শফিকুর রহমান, আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০০ ভোটারের সমর্থনকারীদের সমর্থনে তথ্য ভুল থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর আয়কর রিটার্ন দাখিল, রশিদ ও প্রত্যয়নপত্র জমা না দেওয়ায় জাকের পার্টির মেয়রপদে এসএম সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুল আউয়াল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু।

এর আগে গত ১৬ মে খুলনা নির্বাচন কার্যালয়ে ৭ মেয়র প্রার্থীসহ মোট ১৯৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার