ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নগরবাসীর সেবক হতে চেয়ে জাতীয় পার্টির ইশতেহার ঘোষণা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ৩:২৬
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) মনোনীত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন নগরবাসীর সেবক হিসাবে পাশে থাকতে চেয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
 
বৃহস্পতিবার বেলা ১১'টায় গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজে এই ইশতেহার ঘোষণা করেন৷ 
 
লিখিত ইশতেহারে এমএম নিয়াজ উদ্দিন বলেন, পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের (এমপি) মনোনিত প্রার্থী হিসাবে গাজীপুর সিটিকে বাংলাদেশে একটি মডেল সিটি হিসাবে গড়ে তোলাই আমার দীর্ঘদিনের স্বপ্ন, যা আপনারা পূর্বে আমার উন্নয়নে দেখেছেন। এই স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থণা করছি। 
 
গাজীপুর সিটি কর্পোরেশনকে আধুনিক স্থাপত্যবিদ ও নগর পরিকল্পনাকারীদের সাথে সহযোগিতায় পরিকল্পিত ও আধুনিক নগর হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তিনি যে সকল অঙ্গীকার করেন, তার মধ্যে রয়েছে-
 
মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সৃজনশীল আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্ব মানের স্কুল, কওমী মাদ্রাসা, কলেজ ও গাজীপুর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা। প্রতি থানায় ১টি করে কারিগরি শিক্ষাকেন্দ্র তৈরি করা হবে। নাগরিকদের সহযোগিতায় পেশীশক্তি, মাস্তানি, টেন্ডারবাজিসহ সকল অনৈতিক প্রভাব বলয় থেকে সিটিকে মুক্ত করা হবে। নগরকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা।
 
এ ছাড়া যোগাযোগ ক্ষেত্রে যানজট নিরসনে জয়দেবপুর রেলক্রসিংয়ে ফ্লাইওভারসহ বিভিন্ন স্থানে ফ্লাইওভার নির্মাণ করা। নগরবাসীর চলাচলের জন্য চক্রাকার সিটিবাস ও ঢাকা পর্যন্ত বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা। উন্নত মানের বাস টার্মিনাল ও বাস স্টপেজ নির্মাণ করা। প্রতিটি ওয়ার্ডের কমিউনিটি হেলথ সেন্টার করার মাধ্যমে সর্ব সাধারণের চিকিৎসা সেবার ব্যবস্থা করা। 
 
গার্মেন্টস কর্মীদের নিরাপদ আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করা। নগরের নয়টি থানায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নয়টি আবাসিক জোন প্রত্যেক ওয়ার্ডে শিশুপার্ক নির্মাণ করা।নগরের দুঃস্থ এবং অসহায় ভূমিহীন পরিবারের জন্য বাড়ী নির্মাণ করা। পরিচ্ছন্ন গাজীপুর নগরী গড়ার লক্ষ্যে প্রতিদিন রাত্র ১২ টা থেকে ভোর ০৫ টার মধ্যে আবর্জনা অপসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া। বর্জ্য সংগ্রহ করে বিজ্ঞান সম্মত উপায়ে রিসাইক্লিং এর ব্যবস্থা করা।
 
তার অঙ্গীকারের মধ্যে আরও রয়েছে- প্রতি ওয়ার্ডে মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান, মন্দির, অন্যান্য উপাসনালয় ও কমিউনিটি সেন্টার নির্মাণ। সবুজ গাজীপুর গড়ে তোলার লক্ষ্যে বৎসরে কমপক্ষে তিন লক্ষ বৃক্ষরোপণ। মহানগরের মধ্যকার চিলাই নদী, তুরাগ নদী, বালু নদীসহ নদী এ খাল খনন পূর্বক বিশুদ্ধ পানির প্রবাহ সৃষ্টি করে নদীর পাড়ে দৃষ্টি নন্দন পরিবেশ তৈরি করে ওয়াকওয়ে নির্মাণ। ওয়ার্ডভিত্তিক নিম্নবিত্তদের স্বাবলম্বী করার জন্য পুজি বিনিয়োগে ব্যবসার ব্যবস্থা ও যানবাহন/রিকশা প্রদান দুঃস্থ নারীদের মধ্যে গাভী/সেলাই মেশিন বিতরণ, স্থায়ী কৃষি পণ্য বিক্রয় এর জন্য কৃষি মার্কেট স্থাপন এবং সিটির মধ্যে অবস্থিত  মসজিদের ইমাম/খতিবদের নিয়মিত মাসিক সম্মাননা প্রদান।
 
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য অ্যাড মনোয়ার হোসেন, হারুন অর রশিদ, শেখ মাসুদুল আলম, জাকির হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন