ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চট্টগ্রামের ভূমিহীনদের আশ্রয়ান প্রকল্পের ঘর নিয়ে প্রতারণার অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৮-৫-২০২৩ দুপুর ৩:৪৫

ভূমিহীনদের মধ্যে দেয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে চট্টগ্রাামের পটিয়ায় প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। টাকার বিনিময়ে ঘর বাতিল করা ঘর দেয়া কেড়ে নেয়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছে পটিয়া উপজেলার এসিল্যান্ড অফিসের সহকারী হামিদুর রহমানের বিরুদ্ধে। হামিদুর রহমান আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনের নামে বসবাস করা লোকজনদের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়ে আসছে। ঘরের মালিককে না  পেলে তার  থেকে টাকা দাবী অন্যতায় টাকার বিনিময়ে আরেক জনের ঘর অন্যজনকে দখলে দিয়ে আসছে। এভাবে আশ্রয়ন প্রকল্পের ঘরে অনিয়ম দূর্নীতি করার কারণে মূল মালিক গৃহহারা হচ্ছে। অভিযোগ সূত্রেজানায় ২০২০ সালে উপজেলার বেলখাইন গ্রামের মৃত ইসলাম মিয়ার পুত্র ভূমিহীন মমতাজ আলীকে বন্দোবস্তী মামলা নং- ২৬/২০ মূলে প্রধানমন্ত্রীর একটি ঘর উপহার দেওয়া হয়। সম্প্রতি মমতাজ আলী অসুস্থতা জনিত কারণে স্ত্রীকে নিয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভূমি অফিস সহকারী হামিদুর রহমান পরিদর্শনে গিয়ে তাকে না পেয়ে আরেক পরিবারকে টাকার বিনিময়ে মমতাজ আলীর ঘরে দখলে দেয়। বিষয়টি মমতাজ আলী এসিল্যান্ডকে জানালে হামিদুর রহমানের সাথে যোগাযোগ করতে বলেন। হামিদুর রহমান মমতাজ আলী থেকে ঘর রক্ষায় ২০ হাজার টাকা দাবী করেন। কিন্তু এ টাকা না  দেয়ায় ঘর ফিরে পাইনি মমতাজ আলী। এ ঘটনায় মমতাজ আলী বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এর আগেও শহীদুল ইসলাম নামের একজনের ঘর টাকার বিনিময়ে হামিদুর রহমান আরেক জনকে দখলে দেয়। এঘটনায় অভিযোগসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। হামিদুর রহমানের বড় ভাই নুরুজ্জামান এডিসি (রাজস্ব) পদে থাকায় তার প্রভাবে কোন কিছু সে পাত্তা দেয় না বলে অনেকের অভিযোগ। হামিদুর রহমানের ভাই নুরুজ্জামান বর্তমানে কিশোরগঞ্জের এডিসি (রাজস্ব) পদে রয়েছে বলে জানা গেছে। অনিয়ম দূর্নীতি করে নামজারী খতিয়ান সহ আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে বাণিজ্য চালিয়ে হামিদুর রহমান লোকজন থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এব্যাপারে হামিদুর রহমান থেকে জানতে চাইলে তিনি বলেন আমি টাকার বিনিময়ে কাউকে ঘর দখলে দেয়নি, মমতাজ আলী সম্পর্কে আমি কিছু জানি না, আমার এককভাবে কিছু করার নেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা আমি বাস্তবায়ন করে আসছি মাত্র এখনো আমার কিছু নেই আমার কিছু করার ক্ষমতাও নেই বলে দাবি করে।  এ প্রসঙ্গে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন বলেন, এ ধরণের অভিযোগের কথা আমার কানে আসছে, ঘটনা সত্য হয়ে থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে নাকি এর  পেছনে তার সাথে কারো ব্যক্তিগত বিরোধ আছে কিনা দেখতে হবে। 

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান