চীন-তাজিকিস্তান কূটনৈতিক সম্পর্ক যৌথ প্রচেষ্টায় বন্ধু প্রতীম হয়েছে
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন ১৮ মে সি’আন শহরে বৈঠক করেছেন। সি চিনপিং বলেন, চীন-তাজিকিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর যৌথ প্রচেষ্টায় দু’দেশের সম্পর্ক সুপ্রতিবেশীসুলভ বন্ধুপ্রতীম থেকে সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কে উন্নীত হয়েছে। ২০১৯ সালে তাজিকিস্তানে তাঁর রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করে তিনি বলেন, চীন- তাজিকিস্তান উন্নয়ন কমিউনিটি ও নিরাপত্তা কমিউনিটি প্রতিষ্ঠার পর ৪ বছরে দু’দেশের কমিউনিটি নির্মাণে আনন্দদায়ক অগ্রগতি অর্জিত হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, চীন-তাজিকিস্তান সম্পর্কের গভীর ঐতিহাসিক উৎস, দৃঢ় রাজনৈতিক ভিত্তি, সমৃদ্ধ সহযোগিতামূলক বিষয় এবং ব্যাপক জন-সমর্থন রয়েছে। নতুন পরিস্থিতিতে চীন তাজিকিস্তানের সঙ্গে সার্বিকভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মান উন্নত করতে, বংশপরম্পরায় সম্প্রীতিমূলক বসবাস, পারস্পরিক কল্যাণ ও অভিন্ন ভাগ্যের সমাজ প্রতিষ্ঠা ত্বরান্বিত করতে ইচ্ছুক। সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
Link Copied