১১ বছর পর সৌদি সফরে সিরিয়ার প্রেসিডেন্ট
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অবশেষে সৌদি আরব সফরে গেলেন। বৃহস্পতিবার (১৮ মে) সৌদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান তিনি। আল-আরাবিয়া টিভি ও সিরিয়ান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরত দিয়ে আল-জাজিরার এ তথ্য জানিয়েছে।
এর আগে সানা জানায়, প্রেসিডেন্টের কার্যালয় এই সফর উপলক্ষে একটি বিবৃতি প্রকাশ করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বাশার আল-আসাদ আরব লীগের ৩২তম সম্মেলনে যোগ দিতে জেদ্দার উদ্দেশে দামেশক ত্যাগ করবেন।
শুক্রবার (১৯ মে) সৌদি আরবের জেদ্দায় আরব লীগ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়া যুদ্ধের পর এই প্রথমবারের মতো আরব লীগের বৈঠকে অংশ নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট।
সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের বৈঠকে এই সংস্থায় সিরিয়ার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করতে সম্মত হয়। পরবর্তীকালে সৌদি বাদশাহ আনুষ্ঠানিকভাবে বাশার আল-আসাদকে আরব লিগের নেতৃবৃন্দের বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানান। তারই পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্টের এই সৌদি সফরে।
গত এক দশকের সংঘাত ও আরব লীগ থেকে দামেস্ককে বহিস্কার করার পর সিরিয়ার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত