ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৫-২০২৩ দুপুর ১১:৪৩

নিউ ক্যালেডোনিয়ার দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।শুক্রবার (১৯ মে) মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার গভীরতায় শনাক্ত করা হয়।

প্রাথমিক প্যারামিটারের ওপর ভিত্তি করে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) এক বুলেটিনে বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটারে যেসব উপকূল রয়েছে সেখানে বিপজ্জনক সুনামির আশঙ্কা রয়েছে।

সংস্থাটি উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ভানুয়াতু মেটিওরোলজি ও জিও-হ্যাজার্ডস বিভাগ বলেছে, এই ধরনের শক্তিশালী ভূমিকম্পের ফলে বিপজ্জনক সুনামি সৃষ্টি হতে পারে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ডে সুনামির কোনো হুমকি নেই। তবে লর্ড হাও দ্বীপে সতর্কতা জারি করা হয়েছে। দ্বীপটি তাসমান সাগরে সিডনির উত্তর-পূর্বে ৭৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, সুনামির ফলে উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত-ঢেউ হতে পারে। কিন্তু এ জন্য কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে না।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা