সদরপুরে সরকারি পুকুর ভরাট বন্ধে লিগ্যাল নোটিশ
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৃষ্ণমঙ্গলের ডাঙ্গী(বটতলা) সরকারি পুকুর ভরাট অবিলম্বে বন্ধ করার জন্য ফরিদপুরের জেলা প্রশাসক এবং সদরপুরের উপজেলা নির্বাহী অফিসার কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) মানবাধিকার সংগঠন ল' এন্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এর পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোঃ কাউছার ইমেলযোগে উক্ত নোটিশ পাঠিয়েছেন।
অবিলম্বে পুকুরটিতে মাটি ভরাট বন্ধের অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন।
নোটিশে বলা হয়েছে উক্ত পুকুর একটি সরকারি সম্পত্তি এবং পুকুর একটি জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পুকুর ভরাট করা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি।
যুগের পর যুগ ধরে এলাকার সাধারণ মানুষের উপকারে পুকুরটি ব্যবহৃত হয়ে আসছে। কোন বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস উক্ত পুকুর থেকে পানি সংগ্রহ করতে পারে।
এছাড়াও এলাকার সাধারণ মানুষ কৃষি কার্য এবং গৃহ কার্য করার জন্য উক্ত পুকুর থেকে পানি সংগ্রহ করে থাকে। অতএব পুকুরটি ভরাট করা সম্পূর্ণ জনস্বার্থ পরিপন্থী গর্হিত কাজ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied