নদী গবেষণা ইনস্টিটিউটের ব্যাম্বো ব্যান্ডেলিংয়ের মাধ্যমে নদীভাঙন প্রতিরোধ
ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের ব্যাম্বো ব্যান্ডেলিংয়ের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন নদীর তীর ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার ও নাব্যতা বৃদ্ধি শীর্ষক পাইলট প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ৬টি জেলার ১৪টি উপজেলার বিভিন্ন নদীভাঙন রোধে ব্যাম্বো ব্যান্ডেলের কাজ চলছে, যার কয়েকটি প্রকল্প সমাপ্তির পথে। প্রকল্পগুলো পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক প্রকৌশলী কাজী রেজাউল করিম জানান, এ প্রকল্পের আওতাভুক্ত জেলাগুলো হলো- ফরিদপুর, রাজবাড়ী, খুলনা, বরিশাল, সিরাজগঞ্জ ও নেত্রকোনা জেলা। এ জেলাগুলোর ১৪টি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন নদীতে ব্যাম্বো ব্যান্ডেল নির্মাণকাজ অব্যাহত রয়েছে, যার মোট প্রকল্প ব্যয় ২৩ কোটি ৪৪ লাখ টাকা। সার্ভের মাধ্যমে ফলাফল পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরো জানান, বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির দায়ে বরখাস্তকৃত নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রকৌশলী ড. লুৎফর রহমান ঈর্ষান্বিত হয়ে গত ১৭ জুলাই যমুনা ও বৈশাখী টেলিভিশনে সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য পরিবেশন করে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের সুনাম ক্ষুণ্ন করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৌশলী ড. লুৎফর রহমানকে অনুরোধ করছি তিনি যেন সাংবাদিকদের মিথ্যা ও ভুল তথ্য না দেন।
ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের একাধিক কর্মকর্তা জানান, সদ্য বরখাস্তকৃত সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রকৌশলী ড. লুৎফর রহমানের অনৈতিক কাজের জন্য নদী গবেষণার পক্ষ থেকে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ইতিপূর্বে দুটি জিডি করা হয়, যার নং ৮২৫ তাং ০৮/০৫/১৯ এবং ১৪২৮ তাং ২২/১০/২০ইং।
পদ্মার পাড়ের ভাঙনকবলিত এলাকাবাসী জানান, ব্যাম্বো ব্যান্ডেলিংয়ের কাজ করায় নদীভাঙন কিছুটা প্রতিরোধ হয়েছে।
এমএসএম / জামান
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
Link Copied