ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

হিরোশিমায় মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মোদি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৫-২০২৩ দুপুর ১১:১৫

জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে জাপানে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে শুক্রবার (১৯ মে) হিরোশিমায় পৌঁছান মোদি।

এদিকে সফরের দ্বিতীয় দিন শনিবার (২০ মে) হিরোশিমায় মহাত্মা গান্ধীর একটি মূর্তি উন্মোচন করেছেন নরেন্দ্র মোদি। টুইটারে সেই ইভেন্টের একটি ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি অহিংসার ধারণাকে এগিয়ে নিয়ে যাবে।
 
জাপানি ভাষায় একটি টুইটে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, হিরোশিমায় মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে। হিরোশিমায় এই আবক্ষ মূর্তিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেয়। শান্তি ও সম্প্রীতির গান্ধীবাদী আদর্শ বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হয় এবং লাখ লাখ মানুষকে শক্তি দেয়।

মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, আজও বিশ্ব যখন হিরোশিমা শব্দটি শোনে তখন ভয় পেয়ে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ মারা গিয়েছিল।

ইতিহাস বলছে, ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমা বিশ্বের প্রথম পারমাণবিক হামলার শিকার হয়েছিল। সেই ঘটনায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তারপর ৯ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র নাগাসাকি শহরে 'ফ্যাট ম্যান' নামে আরেকটি বোমা ফেলে। তাতেও ৭৫ হাজারের বেশি মানুষ মারা যায়। দুই শহরে পারমাণবিক হামলায় বিপুল সম্পত্তির ক্ষতি হয়েছিল।

সূত্র : এনডিটিভি

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা