কর্ণফুলী নদীর বুকে বালুর চর, নৌ চলাচলে দুর্ভোগ
রাঙামাটি কাপ্তাই উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে অপরূপ কর্ণফুলী নদী। যে নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম সীমান্তের লুসাই পাহাড়। সেখান থেকে শুরু হয়ে কাপ্তাই, রাঙ্গুনিয়া সহ বেশ কয়েকটি উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী বঙ্গোপসাগরে গিয়ে সরাসরি মিলিত হয়েছে। তবে কর্ণফুলী নদীর কাপ্তাই উপজেলার বেশ কিছু স্থানে জেগে উঠেছে বালুর চর। জেগে উঠা এই চরের ফলে কাপ্তাইয়ের কিছু অংশে গিয়ে দেখা যায় কর্ণফুলী নদীর মাঝখানেও এখন হাঁটু পরিমাণ পানি। এমন পরিস্থিতিতে নদীতে নৌ চলাচল, যাত্রী পারাপার সহ ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ইঞ্জিনচালিত নৌকাগুলো আটকা পড়ছে প্রতিনিয়ত।
গত মঙ্গলবার উপজেলার কর্ণফুলী নদীর থানাঘাট, লিচুবাগান, মিশন হাসপাতাল এলাকা সহ কয়েকটি ঘাটের বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইঞ্জিনচালিত বোটগুলো হাটু পানিতে আটকা পড়ে রয়েছে। যারফলে নৌ পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী এবং চালকদের।
দীর্ঘবছর ধরে কর্ণফুলী নদীতে যাত্রী পারাপার করছে কাপ্তাই থানা ঘাট এলাকার নৌকার মাঝি রুস্তুম আলী। তিনি জানান, নদীতে পানি না থাকায় বর্তমানে যাত্রী পারাপার করতে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে এই দুর্ভোগের ফলে প্রয়োজন ছাড়া মানুষ তেমন একটা নদী পারাপার হতে চায়না। যার ফলে আমাদের আয় রোজগার অনেক কমে গেছে। আর এইভাবে এর আগে আমরা কর্ণফুলী নদীতে চর জেগে উঠতে দেখেনি।
কাপ্তাই মিশন হাসপাতাল ঘাটের বোট চালক আব্দুর রহমান, ইউসুফ মোল্লা সহ বেশ কয়েকজন মাঝী জানান, দিন দিন কর্ণফুলী নদীর মাঝখানে যেভাবে চর জেগে উঠছে তাতে এখন থেকে যদি কোন ব্যবস্থা গ্রহন করা না হয় তবে ভবিষ্যতে আরো ব্যাপক সমস্যা সৃষ্টি হবে। এবং আমাদের এই পেশা হয়তো ছেড়ে দিতে হবে।
এদিকে প্রায় প্রতিদিনই কর্ণফুলী নদী পার হতে হয়, নারানগিরি এলাকার বাসিন্দা থোয়াইসু প্রু মারমা, কল্যানী দাশ সহ বেশকয়েকজন যাত্রী। তারা সবাই বলেন, নদীতে চর জেগে উঠার ফলে অনেক মাঝী বোট চালাতে চান না। এতে নদী পার হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতে হয় আমাদের। বিশেষ করে কর্ণফুলী নদীতে জোয়ারে পানি বাড়লে তখন কিছুটা পারপার হওয়া গেলেও ভাটার সময় একদম নদীতে পানি শুকিয়ে যায়। তখন দুর্ভোগ চরমে পৌঁছায়। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী শওকত আলী জানান, তিনি সবসময় রাইখালী কৃষি ফার্ম থেকে বিভিন্ন কৃষি পণ্য কিনে এনে দোভাষী বাজারে বিক্রি করেন। কিন্তু বর্তমানে মালামাল আনতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়া কর্ণফুলী নদীর পারেই অবস্থিত নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির কয়েকজন শিক্ষক জানান, বর্তমানে তীব্র তাবদাহ এবং দীর্ঘ দিনের অনাবৃষ্টিতে নদীতে পানির প্রবাহ একদম কমে গেছে। বিকালে জোয়ার আসলে তখন নদীতে পানি বাড়ে। আর তখনই মানুষ নদী পারাপারসহ নদী কেন্দ্রীক বিভিন্ন কাজকর্ম করে থাকেন। তবে টানা বৃষ্টিপাত না হলে কিংবা এইরকম তীব্র তাবদাহ চলমান থাকলে মানুষের দুর্ভোগ আরো বাড়ার আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা।
এবিষয়ে রাঙামাটি জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরার সাথে কথা হলে তিনি জানান, ইতিমধ্যে কর্ণফুলী নদীর ১০ কিলোমিটার এলাকায় ড্রেজিং কার্যক্রম চলছে। পরবর্তীতে কাপ্তাইয়ের নারানগিরি থেকে চট্টগ্রামের কালুরঘাট ব্রীজ পর্যন্ত সম্পূর্ণটায় ড্রেজিং এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied