ওমেন এন্টারপ্রেনার অর্গানাইজেশন
দেশীয় পণ্যের মেলা
উদ্যেক্তাদের অনলাইন সংগঠন ওমেন এন্টারপ্রেনার অর্গানাইজেশন এর আয়োজনে ২১ মে রাজধানী উত্তরার হোয়াইট হলে শুরু হচ্ছে উদ্যেক্তাদের পণ্য মেলা- শপিং কার্নিভাল ২০২৩। উদ্বোধন করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা রোয়েনা আক্তার। শপিং কার্নিভালে অংশ নিবেন অর্ধ শতাধিক উদ্যোক্তা। এটি এ সংগঠনের আয়োজনে ১৪ তম মেলা। মেলায় ভিন্ন ভিন্ন পণ্য নিয়ে মোট স্টল থাকবে ৩০টি। অনলাইন ভিত্তিক এ সংগঠনের সাথে যুক্ত আছেন সারাদেশের প্রায় ১ লক্ষ ৪২ হাজার উদ্যোক্তা সদস্য। এবারের মেলা চলবে ২৫ মে পর্যন্ত। মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো প্রবেশ মূল্য নেই। মেলায় পুরনো উদ্যোক্তাদের পাশাপাশি নতুন অনেক উদ্যোক্তার পণ্য থাকবে। তবে মেলায় পণ্য নিয়ে নতুন কেউ অংশ নিতে চাইলে অবশ্যই দেশীয় পন্যের উদ্যোক্তা হতে হবে। শপিং কার্নিভাল ২০২৩ এর আয়োজক রোয়েনা আক্তার বলেন- ‘আমাদের সংগঠনের একটি স্লোগান হলো "আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন ফলাই " এটার মানে হলো আমরা যে যেই কাজ করছি বা স্বপ্ন দেখছি সেটির বাস্তবায়নও করছি।’ এবারের মেলা উপলক্ষে শ্লোগান হচ্ছে- ‘দেশীয় পণ্য কিনবো দেশের অর্থ দেশেই রাখবো।’’ দেশী পণ্যের উদ্যোক্তাদের উৎসাহিত করতে এরকম শ্লোগান নির্বাচন করা হয়েছে বলে জানান- রোয়েনা আক্তার।
Sunny / Sunny
এইচআর বিভাগে নিয়োগ দেবে পারসোনা
আগোরায় জনবল নিয়োগ
পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নবম গ্রেডে চাকরি
হবিগঞ্জ পৌরসভায় ১৫তম থেকে ২০তম গ্রেডে চাকরি
ডুয়েটে চাকরির সুযোগ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি
ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে চাকরি
জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি
এসিআই মটরসে জনবল নিয়োগ
অ্যাকশনএইডে নিয়োগ
আকিজ গ্রুপে নিয়োগ