ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী‌তে বিএন‌পি-ছাত্রলীগ সংঘ‌র্ষে আহত ২৫


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২০-৫-২০২৩ দুপুর ৪:৫৬
পূর্বনির্ধা‌রিত কর্মসূচীর অংশ হিসা‌বে শ‌নিবার সকাল ১০টায় পটুয়াখালী শহ‌রের বনানী এলাকায় দলীয় কার্যাল‌য়ে বিএন‌পির জন সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।
পটুয়াখালীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের বনানী মোরে জরো হন বিএনপির নেতা কর্মিরা। সেখান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলো ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মিরা। এসময় হঠাৎই দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। দফায় দফায় একে অপরের উপরে হামলা চালায় উভয় পক্ষের নেতাকর্মীরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, রাবার বুলেট ,টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
 
বেলা ১১টার দি‌কে জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক তান‌ভির হাসান আ‌রি‌ফের নেতৃ‌ত্বে বিএন‌পির সমা‌বে‌শে হামলা শুরু কর‌লে উভয় দ‌লের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর ছ‌ড়ি‌য়ে পর‌লে জেলা যুবলীগ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ঘটনাস্থ‌লে পৌছ‌লে পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প‌নের থে‌কে ২০‌মি‌নিট ধ‌রে উভয় প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষ চলাকালে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আন‌তে পু‌লিশ ক‌য়েক রাউন্ড কাদা‌নে গ‌্যাস নি‌ক্ষেভ ক‌রে। এ ঘটনায় উভয় দ‌লের অন্তত ৩০ থেকে ৩৫ জন আহত হবার খবর পাওয়া গে‌ছে।
 
জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব স্নেহাংশু সরকার কু‌ট্টি দৈনিক সকালের সময়কে বলেন, শা‌ন্তিপূর্ন প‌রি‌বে‌শে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ প‌রিক‌ল্পিত ভা‌বে হামলা চা‌লি‌য়ে আমা‌দের অন্তত ১০‌০জন কর্মী‌কে আহত ক‌রে‌ছে, তাদের মধ্যে ২৫ জনের অবস্হা গুরুতর।
 
অপর‌দি‌কে জেলা ছাত্রলী‌গের সে‌ক্রেটারী তানভির হাসান আ‌রিফ দৈনিক সকালের সময়কে ব‌লেন, সন্ত্রাস নৈরা‌জ্যের প্রতিবা‌দে আমরা মি‌ছিল কর‌লে বিএন‌পির গুন্ডারা আমা‌দের উপর হামলা চালায়, এ‌তে আমা‌দের বেশ ক‌য়েকজন কর্মী আহত হ‌য়ে‌ছে।
 
পটুয়াখালী‌তে সংঘ‌র্ষের পর কে‌ন্দ্রিয় বিএন‌পি নেতা আবদুল আউয়াল মিন্টু তাৎক্ষ‌নিক এক সংবাদ স‌ম্মেল‌নে ব‌লেন, তত্ত্বাবধায়ক ছাড়া সুষ্ঠু অবাধ নির‌পেক্ষ ও গ্রহণ‌যোগ‌্য কোন নির্বাচন হ‌বেনা। এসময় কে‌ন্দ্রিয় বিএন‌পির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ‌বিএম মোশাররফ হো‌সেন, জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব স্নেহাংষু সরকার কু‌ট্টিসহ অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে হো‌টেল হিলট‌নের তৃতীয়তলায় এ সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।
 
পটুয়াখালী পুলিশ সুপার সাইদুল ইসলাম বিপিএম,পিপিএম দৈনিক সকালের সময়কে জানান, প‌রি‌স্থি‌তি পু‌লি‌শের নিয়ন্ত্রনে র‌য়ে‌ছে। কোথাও কোন সমস্যা নেই। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান