ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মসজিদের জায়গায় কর্নেল অলির নামে গ্যালারি নির্মাণের অভিযোগ


এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো photo এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১:৩০
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দরবেশ হাট এলাকায় আহমদ রহমান ওয়াকফ এস্টেটের মসজিদের জায়গা কোনো প্রকার অধিগ্রহণ না করে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম স্টেডিয়ামের গ্যালারি নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা চেয়ারম্যান, স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় আবু তাহেরের যোগসাজশে সরকারি অর্থ এবং ওয়াকফ এস্টেটের জায়গা আত্মসাৎ করতে এ গ্যালারি নির্মাণ করছে। শুক্রবার (৩০ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আহমদ রহমান ওয়াকফ এস্টেটের আওলাদ মোহাম্মদ শাহজাহান এমন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহজাহানের স্ত্রী আমেনা বেগম।
 
মোহাম্মদ শাহাজাহান বলেন, নিঃসন্তান আহমদ রহমান তার ৬ কানি ৭ গন্ডা জায়গা মৃত্যুর পূর্বে স্থানীয় একটি মসজিদের নামে ওয়াকফ তার আপন ভাই অর্থাৎ আমার দাদা ইসমাইল সরকারকে ভোগ-দখলদার থেকে যাবতীয় কাজ করার নির্দেশ দেন। বর্তমানে আমরা ৫ ভাই ওই ওয়াকফ এস্টেটের ভোগ-দখলদার। 
 
শাহজাহান অভিযোগ করে বলেন, আমার ভাই আবু তাহের ও নেজাম উদ্দিন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক বাবুলকে নিয়ে জায়গাগুলো আত্মসাতে নেমেছে। বর্তমানে ৬ কানি ৭ গন্ডা জায়গা অবৈধভাবে দখল হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান ওয়াকফ এস্টেটের জায়গায় অলি আহমদ বীরবিক্রম স্টেডিয়াম স্থাপনের জন্য নিজ নামে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এজন্য সরকারি অর্থ বরাদ্দ গ্রহণ করে গ্যালারি নির্মাণের কাজ চলছে।
 
শাহজাহানের স্ত্রী আমেনা বেগম বলেন, ভূমি অধিগ্রহণ ছাড়া ওয়াকফ এস্টেটের জায়গা ব্যবহারে আমার স্বামী বাধা দিলে ইয়াছমিন আক্তার নামে জনৈকা ইয়াবা ব্যবসায়ী নারীকে দিয়ে তার বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করে। মামলাটি বিচারাধীন। আমার স্বামীকে উপজেলা চেয়ারম্যানের ভূমিদস্যু চক্রটি প্রতিনিয়ত হত্যার জন্য হুমকি দিচ্ছে। কয়েকবার মারধর করেছে। তিনি পলাতক জীবনযাপন করছেন। আমরা মানবেতর জীবনযাপন করছি। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত