ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

খাদ্যগুদামে জায়গার অভাবে বোরো চাল সংগ্রহ কার্যক্রম বাধাগ্রস্থ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-৫-২০২৩ দুপুর ১:৩৬
সিরাজগঞ্জের রায়গঞ্জে  সরকারি খাদ্যগুদামে জায়গার অভাবে বোরো চাল সংগ্রহ কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। এতে খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ চালকলের মালিকেরা গুদামে চাল সরবরাহ দিতে না পারায় বিপাকে পড়েছেন। গুদামে চাল ঢুকাতে না পারায় চালকলের মালিকেরা হাটবাজার থেকে ধান কেনাও বন্ধ করে দিয়েছেন। এর প্রত্যক্ষ প্রভাব সরাসরি ধানের বাজার দরের ওপর পড়ছে। এতে ধানের দাম কমে যাওয়ায়  কৃষকেরাও বিপাকে পড়েছেন। 
 
উপজেলার চান্দাইকোনা সরকারি খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে  ১৩ হাজার ৪৭৭ মেট্রিক টন।  চাল সরবরাহ করার জন্য সরকারের সাথে ১১০টি মিল চাতাল মালিক চুক্তি স্বাক্ষর করেছেন। গত ৮ মে চাল সংগ্রহ অভিযানের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল। 
 
উপজেলার চান্দাইকোনার শফিকুল ইসলাম নামে এক কৃষক জানান, মিল মালিকেরা ধান কেনা বন্ধ করে দিয়েছেন যে কারনে বাজার মন্দা দেখা দিয়েছে। এতে করে তার মত শত শত কৃষক ধানের ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছেন। 
 
রায়গঞ্জ উপজেলা মিল চাতাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান খাঁন বলেন,খাদ্য গুদামে চালভর্তি অর্ধশত ট্রাক দিনের পর দিন অপেক্ষা করছে। অথচ চাল আনলোড হচ্ছেনা। এতে করে মিল মালিকেরা চরম ক্ষতির শিকার হচ্ছেন। তার দাবী দ্রুত গুদাম থেকে চাল অন্যত্র সড়িয়ে আমাদের চাল আনলোড করা হোক। অন্যথায় চাল সংগ্রহ অভিযান মুখ থুবরে পড়ার আশংকা রয়েছে। 
 
চান্দাইকোনা খাদ্যগুদাম কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, সরকারি গুদামের সাধারণ ধারণ ক্ষমতা আড়াই হাজার মেট্রিকটন।  গুদাম থেকে  অন্য কোনো খাদ্য গুদামে খাদ্যশস্য স্থানান্তর করা যাচ্ছে না। এ কারণে গুদামে জায়গা না থাকায় চাল কলের মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা বাধা গ্রস্থ হচ্ছে। তারপরেও চলতি সংগ্রহ মৌসুমে ১৯ মে পর্যন্ত ১হাজার ৪৭৭মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। সমস্যা সমাধানে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান তিনি। 
 
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য কমিটির সভাপতি তৃপ্তি কণা মন্ডল বলেন, গুদামে জায়গা খালি হওয়া সাপেক্ষে চাল তোলা হচ্ছে এছাড়া আপাতত কোন উপায় নেই।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার