ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের উদ্যোগ গাইবান্ধা পুলিশের


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৩১-৭-২০২১ দুপুর ১:৪৫
করোনা রোগীদের জন্য গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে জরুরী অক্সিজেন সার্ভিস ও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকালে পুলিশ সুপার কার্যালয় চত্বরে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদার রহমান, টিআই প্রশাসন নুর আলম সিদ্দিকী প্রমুখ। 
 
পুলিশ সুপার বলেন, করোনা রোগীদের দ্রুত জরুরি সেবা অক্সিজেন সরবরাহ এবং রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেয়ার ব্যবস্থা করবে গাইবান্ধা পুলিশ বাহিনীর নিবেদিত সদস্যরা। এজন্য পুলিশের দুটি নিজস্ব অ্যাম্বুলেস জরুরি সার্ভিস দেয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। তিনি পুলিশের এই জরুরি সহায়তা পেতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের হটলাইন নম্বর ০১৩২০-১৩৩২৯৮-এ যোগাযোগ করতে পরামর্শ প্রদান করেন।

এমএসএম / জামান

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত