চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল
জাতিসংঘে সর্বসম্মতিক্রমে নেওয়া রেজুলেশন কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি প্রদান করায় আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
রোববার (২১ মে) বিকেলে নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে আনন্দ মিছিলটি দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন রেল স্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন,জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাস্থ্যখাতের ভিত্তি গড়ে দিয়েছেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেই ভিত্তিকে কলেবরে বৃদ্ধি করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যসেবা খাতের নেওয়া উদ্যোগ এর আগে বহু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সেই স্বীকৃতি শেখ হাসিনার এসব উদ্যোগগুলো আন্তর্জাতিক পরিমন্ডলে রোল মডেল হিসাবে বিবেচিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, তসলিম উদ্দিম, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, আজিজ মিছির, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, মিনহাজুল আবেদিন চৌধুরী সায়েম, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied