দৌলতপুর চিলমারী শান্ত,কৃষকের মুখে হাসি
দৌলতপুরের চিলমারীর মাঠে ধান কাটা শুরু,জনসাধারণের মনে স্বস্তি। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশনায় দৌলতপুর উপজেলার চিলমারীর চরে শান্তির বাতাস বইতে শুরু করেছে। সেই সাথে আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়ন সাধিত হয়েছে। বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। সোনালী ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছেন কৃষাণ-কৃষাণী। ধান কাটতে কেউ বাধা দিচ্ছেনা বলে স্থানীয় সাধারণ কৃষকদের সাথে কথা বলে জানা গেছে। এ প্রসঙ্গে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন,কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম স্যারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ স্যারের সার্বিক তত্বাবধানে চিলমারী ইউনিয়নের চিলমারী,বাংলা বাজার,খাঁ পাড়া,মন্ডল পাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অপ্রীতিকর ঘটনা বা অপরাধমূলক কর্মকাণ্ডের কোন সম্ভাবনা নেই। উল্লেখ্য যে,আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে পূর্ব আমদানি ঘাট এলাকায় ৩ টি তাজা প্রাণ ঝরে পড়ে। পাল্টাপাল্টি মামলায় জড়িয়ে পড়ে স্থানীয় মন্ডল,শিকদার ও খাঁ বংশের লোকজন। মাত্র ১৬ ফিট রাস্তার সীমানা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে ৬ মাস যাবৎ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এই এলাকার সাধারণ কৃষক, দিন মজুর, গরু খামারিসহ নিম্ন আয়ের জনগোষ্ঠী চরম বিপাকে পড়ে। আতঙ্কে ঘর বাড়ী ছেড়ে পালিয়েছেন অনেকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার