প্রকল্পের শুরুতেই অনিয়মের অভিযোগ
খুলনার কয়রা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের দুটি পোল্ডারে বাঁধ মেরামতে চলমান প্রকল্পের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের লোকজন ভেকু মেশিনের মাধ্যমে বেড়িবাঁধের মূল স্লোভের মাটি কেটে গর্ত সৃষ্টি করেছে। কাজের শুরুতেই এমন অনিয়মে প্রকল্পের স্থায়িত্ব নিয়ে ও প্রশ্ন দেখা দিয়েছে। বেড়িবাঁধের মূল স্লোভের মাটি কেটে গর্ত করায় অতিবৃষ্টি কিংবা প্রবল জোয়ারে ওই বাঁধ ধসে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি অর্থবছরে জাইকার অর্থায়নে পাউবোর তত্ত্বাবধানে দরপত্র আহ্বানের মাধ্যমে তিনটি প্যাকেজে উপজেলার ঘড়ি লাল বাজার, চরামুখা, মেদেরচর, শাকবাড়িয়াসহ নদীতীর রক্ষা প্রকল্পের আওতায় ১২ কোটি টাকা বরাদ্দে ১২টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এরমধ্যে ১৪/১নং পোল্ডারে শাকবাড়িয়া গ্রামের কপোতাক্ষ নদের বাম তীর রক্ষা প্রকল্পটি ১ হাজার মিটার দৈর্ঘ্যের ১ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দের ২৭ শতাংশ কম চুক্তিমূল্যে কাজটি পায় এস অনন্ত কুমার বিকাশ ত্রিপুরা ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের শুরুতেই ঠিকাদারের লোকজন ভেকু মেশিনের মাধ্যমে বেড়িবাঁধের মূল স্লোভের মাটি কেটে গর্ত সৃষ্টি করেছে, যে কারণে অতিবৃষ্টি কিংবা সাধারণ জোয়ারে ওই বাঁধ ধসে যেতে পারে।
স্থানীয়দের অভিযোগ, বাঁধের স্লোভ কাটতে নিষেধ করলেও তারা মানছে না। নির্বিঘ্নে ভেকু মেশিনের মাধ্যমে প্রকল্পের রিভার সাইডের মূল স্লোভের স্থায়ী মাটি কেটে বড় ধরনের গর্ত সৃষ্টি করেছে।
প্রকল্পটিতে গতকাল শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, বাঁধের পাশেই গর্ত করে মূল স্লোভের মাটি কাটায় সামান্য বৃষ্টিতেই সদ্য দেয়া মাটি গর্তে ধসে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধকি এলাকাবাসী অভিযোগ করে বলেন, বাঁধের একেবারে কাছ থেকে মাটি কেটে বাঁধ দেয়া হচ্ছে। শুরুতেই এমন অনিয়ম হলে শেষ পর্যন্ত আমরা এই বেঁড়িবাধ দিয়ে সুফল পাব কি-না জানি না। এভাবে কাজ করতে থাকলে এ বাঁধ বেশিদিন টিকবে না।
স্লোভ কাটার কথা স্বীকার করে ঠিকাদারের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান বলেন, কাজটি মূল ঠিকাদারের কাছ থেকে আক্কাজ ভাই সাব-কন্ট্রাক্ট নিয়াছে। আমি তার হয়ে কাজটি দেখাশোনা করছি। মিজানুর রহমান আরো বলেন, ওখানকার মাটি খুবই নরম, স্লোভ না কাটলে ভেকু গাড়ি চালানো যাচ্ছে না। পরে বালু দিয়ে গর্তগুলো ভরাট করে দেয়া হবে।
স্লোভ কাটার বিষয়ে জানতে চাইলে কাজের ঠিকাদার জাকির হোসেন মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ভুলবশত যদি স্লোভ কাটা পড়ে থাকে পরে সেগুলো ভরাট করে দেয়া হবে।
পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা-২-এর নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুর রহমান বলেন, জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড ও জাইকার তত্ত্বাবধানে প্রকল্পগুলো দেখভাল করা হচ্ছে। কাজের কোথাও কোনো অনিয়মের অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাবাসীকে রক্ষা করতে আমার অনেক পরিশ্রম করতে হয়। তাছাড়া দেশরত্ন প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের সাথে একাধিকবার আলোচনা করে প্রকল্পগুলো আনতে হয়। কিছু অসাধু ঠিকাদার সরকারের এই অর্জনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে যে কোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied