সীতাকুণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে ২৫ হাজার মানুষ
টানা বর্ষণের ফলে সীতাকুণ্ডে পাহাড় ধসের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারি বর্ষণ অব্যাহত থাকলে সীতাকুণ্ডে যে কোনো মুহূর্তে বড় ধরনের পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নানাভাবে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। গত বৃহস্পতিবার থেকে উপজেলার দারোগারহাট, চন্দ্রনাথ পাহাড়, সোনাইছড়ি, জঙ্গল সলিমপুর এলাকাসহ বেশকিছু এলাকায় ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মাইকিং করতে দেখা গেছে।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, টানা বর্ষণের ফলে পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারীদের ওপর পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সীতাকুণ্ডে পাহাড়ে বসবাস করা জনগণকে সাবধানতা অবলম্বনে বিভিন্ন কাজ করছি।
স্থানীয় সূত্রমতে সীতাকুণ্ডের পাহাড়ে ছোট ছোট টিলায় প্রায় পাঁচ হাজার পরিবারের ২৫ হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে। বসবাস করা মানুষগুলো বিভিন্ন সময় পাহাড় কেটে বসতি স্থাপন করেছে। গত এক সপ্তাহ সীতাকুণ্ডে টানা বর্ষণের ফলে ঝুঁকিপূর্ণ পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়েছে। ফলে যে কোনো মুহূর্তে ঘঠতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা।
সীতাকুণ্ডে প্রায় ১৬ হাজার ২৪০ একর বনভূমি রয়েছে। এছাড়াও সাড়ে ৫ একর হাজার জায়গায় রয়েছে অবৈধ দখলকারীদের মাঝে। আর ওই সকল জায়গায় প্রায় ৫ হাজার পরিবারের ২৫ হাজার মানুষ ঘর-বাড়ি তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। উপজেলায় ২৫ হাজার বসবাসকারীর মধ্যে ২০ হাজার মানুষ বসবাস করছে জঙ্গল সলিমপুর এলাকায়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, কিছু আইনগত সমস্যার কারণে জঙ্গল সলিমপুরে বসবাস কার মানুষকে উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। বাকি এলাকার মানুষদের সরিয়ে নেয়ার জন্য কাজ করা হচ্ছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied