ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের ‘পরিচালক হলেন গাজীপুরের ইস্তেকমাল হোসেন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২২-৫-২০২৩ বিকাল ৫:৩৮
বাংলাদেশ ব্যাংকের ‘পরিচালক (পূর্বনাম ‘মহাব্যবস্থাপক’) পদোন্নতি পেয়েছেন ‘ইস্তেকমাল হোসেন’। রবিবার(২১মে) বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে।  ইস্তেকমাল ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মূদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারী ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডিপোজিট ইন্সুরেন্স ডির্পাটমেন্ট এবং সর্বশেষ ডেট ম্যানেজমেন্ট ডির্পাটমেন্টে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলে’ নির্বাচিত ‘সাধারণ সম্পাদক’ হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন।
 
বাংলাদেশ ব্যাংকের ‘ফরেন এক্সচেঞ্জ রিক্স ম্যানেজেমেন্ট কম্পিটেন্সী গ্রুপ’ এর সদস্য হিসেবে তিনি ফিলিপাইন ও ভারত হতে ‘Foreign Exchange BOURSE’’ সম্পন্ন করেছেন, এছাড়াও তিনি মালয়শিয়াতে World Bank আয়োজিত Reserve Management’ সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ‘Bank for International Settlement’ সুইজারল্যান্ড সেন্ট পিটার্সবার্গে, বসনিয়া-হার্জেগভিনিয়াতে ‘International Deposit Insurar’’ এর বিভিন্ন কনফারেন্সে বাংলাদেশ ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অটোমেশন কার্যক্রমের অংশ হিসেবে ভারতে প্রশিক্ষণ গ্রহন করেছেন।
তিনি ১৯৮৮ সালে গাজীপুর রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ফাইন্যান্স এন্ড ব্যাংকিং’ বিষয়ে অনার্সসহ মাস্টার্স করেছেন, পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় হতে ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’ বিষয়েও মাস্টার-ডিগ্রি অর্জন করেছেন। গাজীপুরের সন্তান  ইস্তেকমাল হোসেন বিশিষ্ট ভাষা-সৈনিক এডভোকেট আলাউদ্-দীন হোসেনের কনিষ্ঠপুত্র।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা