গোপালপুরে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন
টাঙ্গাইলের গোপালপুরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত আজ সোমবার তথ্যকেদ্র কাম সেবা বুথের উদ্বোধনের মাধ্যমে এ নাগরিক সেবা চালু করেন। এ উপলক্ষে পৌরশহরের নন্দনপুর ভূমি অফিস প্রাঙ্গণে সেবাগ্রহীতাদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শরীফ আব্দুল বাসিত, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্রাচার্য, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, পাট উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসফিয়া সিরাত স্থানীয় মিডিয়াকে জানান, নাগরিক সেবা সাবলীল ও হয়রানিমুক্ত করার জন্য সরকার ভূমি উন্নয়ন কর, খতিয়ান (পর্চা), ই-নাম জারী, জমির ম্যাপ, ভূমি সংক্রান্ত অভিযোগ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ডিজিটালাইজেশন করেছেন। সরকার স্মার্ট সেবার মাধ্যমে স্মার্ট নাগরিক সেবা দেয়ার বন্দোবস্ত করেছে। এসব বিষয় নিয়ে কেউ হয়রানি হলে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied